Death threat: প্রেমিকার বাবাকে ফাঁসাতেই মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি! জেরায় চাঞ্চল্যকর তথ্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রেমিকার বাবাকে ফাঁসাতেই মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। পুলিশি জেরায় এমনই এক চঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল এক কিশোর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই কিশোরের নাম আমিন। ঘটনার তদন্তে নেমে কিশোরকে গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ! আর তারপরেই সে নিজের দোষ স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুন: SSC Scam: সাতসকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী

WhatsApp Image 2023 04 26 at 3.40.53 PM 5

প্রসঙ্গত, গত শনিবার রাতে উত্তরপ্রদেশ সরকারের চালু করা ‘ডায়াল ১১২’ নম্বরে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে একটি বার্তা আসে। মেসেজে লেখা ছিল, ‘শিগগির মুখ্যমন্ত্রী যোগীকে খুন করব।’ এই হুমকি বার্তার পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। বাড়ানো হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে শনাক্তকরণের চেষ্টা চালায় পুলিশ। এর আগেও গত সপ্তাহে যোগী আদিত্যনাথের নামে আরও একটি হুমকি ইমেল এসেছিল। ওই রাজ্যের এক স্থানীয় সংবাদ মাধ্যম যোগীর প্রাণনাশের হুমকি দিয়ে একটি ইমেল পেয়েছিল।

WhatsApp Image 2023 04 26 at 3.40.53 PM 4

এই ঘটনার পরেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে সুশান্ত গলফ সিটিতে ভারতীয় দণ্ডবিধি ৫০৬ ও ৫০৭ ধারা এবং ৬৬ আইটি আইনে মামলা দায়ের করা হয়ে। যদিও প্রথমে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রেহান নামের এক ব্যক্তিই হুমকি বার্তা পাঠিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এরপরেই তদন্ত চললে উঠে আসে আমিন নামের ১৯ বছরের এক কিশোরের নাম। এরপর তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

প্রেমিকার বাবাকে ফাঁসাতেই মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, কিশোরকে গ্রেফতার

WhatsApp Image 2023 04 26 at 3.40.53 PM 3
প্রেমিকার বাবাকে ফাঁসাতেই মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, কিশোরকে গ্রেফতার

এরপরেই উদ্ধার হয় আসল রহস্য! পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, মুখ্যমন্ত্রীকে খুন করার কোনও অভিঃসন্ধিই ছিল না তার। শুধু মাত্র তার প্রেমিকার বাবাকে ফাঁসাতেই সে এমন করেছে। সেই কারণে প্রেমিকার বাবার ফোন চুরি করে, ওই ফোন থেকে সে হুমকির ম্যাসেজ পাঠায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ওই মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত