SSC Scam: সাতসকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি! তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! শুধু তাই নয় ইডির তল্লাশিতে বিয়াধকদের বাড়ি থেকেও উদ্ধার হচ্ছে একাধিক নথি! কখনও কুন্তল আবার কখন অয়ন শীল! সংবাদের শিরোনামে প্রতিনিহত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য! কোন দিকে যাবে এই মামলায় তদন্ত? কেঁচো খুটতে কি কেউটে বেরিয়ে আসছে? রাজনৈতিক মহলে সরগরম!

আরও পড়ুন:  Kaliachak Murder case: ধর্ষণ করেই খুন! কালিয়াচকে নাবালিকা খুনের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত

WhatsApp Image 2023 04 26 at 12.34.27 PM 1

এহেন পরিস্থিতিতে তদন্তকারীদের নজরে এসেছে আরও এক মুখ! আর সেই মুখ আর অন্যকেউ নয় বরং নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের ছেলের ঘনিষ্ঠ বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে ইডির দফতরে তলব করেছেন আধিকারিকরা। আর সেই তলবের জেরেই বুধবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। এদিন সকালে ইডির দফতরে ইমনের সঙ্গে আসেন তাঁর বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ও।

WhatsApp Image 2023 04 26 at 12.34.27 PM

ইডি সূত্রের খবর, বুধবার সাত সকালে সাড়ে ৬ টায় সিজিও কমপ্লেক্সে বাবা বিভাসের সঙ্গে পৌঁছায় ইমন। যদিও এরপরে বেশ কয়েক ঘণ্টা সেইখানেই বসে ছিলেন তিনি। তারপরে বেলা সাড়ে ১১টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের বয়ান রেকর্ড করেন ইডির আধিকারিকরা। যেহেতু ইডির আধিকারিকরা আগেই জানিয়েছিলেন যে, অয়নের ছেলে অভিষেকের সঙ্গে তাঁর দু’টি সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। শুধু তাই নয়, হুগলিতে এক কোটি টাকা দিয়ে অভিষেক ও ইমনের নামে একটি জমিও কিনেছিলেন অয়ন। অন্যদিকে, ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায় পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। তাই সব মিলিয়ে ইমন ও তাঁর বাবার কোনও যোগ রয়েছে কি না, সেই দিকের নজর আধিকারিকদের।

 

সাতসকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী, রাজনৈতিক মহলে সরগরম

WhatsApp Image 2023 04 26 at 12.34.27 PM 2
সাতসকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী, রাজনৈতিক মহলে সরগরম

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরেই উঠে আসে অয়ন শীলের নাম। আর নাম উঠতেই এর পরই গত ১৯ মার্চ অয়নের সল্টলেকের অফিসে হানা দেয় ইডির আধিকারিকরা। প্রায় ৩৭ ঘণ্টা তল্লাশির পর ২০ মার্চ গ্রেফতার করা হয় শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলকে। অয়নের গ্রেফতারির পরেই একের পর এক তথ্য পান আধিকারিকরা। তারপরেই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে অয়ন শীলের ঘনিষ্ঠদের তলব করছে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন