নজরবন্দি ব্যুরো: অবশেষে নাবালিকা খুনের রহস্য সমাধান করল পুলিশ। কালিয়াচকের ঘটনায় মালদহ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, মূল অভিযুক্তের নাম বিশ্বজিৎ মণ্ডলকে। শুধু তাই নয়, এই মামলায় পুলিশের দাবি, ওই নাবালিকাকে ধর্ষণ করেই খুন করেছে মূল অভিযুক্ত।
আরও পড়ুন: Weather update: বঙ্গে ফিরছে গরম! আজ থেকে বাড়বে তাপমাত্রা! সপ্তাহান্তে ফের কালবৈশাখী?

মালদহ পুলিশ জানায়, অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডল বিবাহিত। পাশাপাশি তার দুটি সন্তান আছে। যেখানে ওই নাবালিকার দেহ পাওয়া গিয়েছিল সেখান থেকে দু’ কিলোমিটার দূরে রামনগরের বাড়ি তার। মূল অভিযুক্তকে গ্রেফতার করার পর মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব একটি সাংবাদিক বৈঠক করেন। আর সেই সাংবাদিক বৈঠকে তিনি জানান, কালিয়াচকের খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর পুলিশি জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত স্বীকার করেছে যে, ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল। তারপরে ওই নাবালিকার ওড়না জড়িয়েই তাকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত।

আরও জানা গিয়েছে, পুলিশি জেরায় এর আগে গ্রেফতার হওয়া দুই যুবকের মধ্যে এক জন আগেই খুনের কথা স্বীকার করে নেয়। অভিযুক্ত যুবক জানায়, প্রায় ৯ দিন আগে ফোন মারফত ওই ছাত্রীর সঙ্গে তার আলাপ হয় তার। তারপরেই গত মঙ্গলবারই ওই নাবালিকার সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। কিন্তু তারপরে ওই ছাত্রী বিয়ের কথা বললে তাদের মধ্যে বচসা বাধে। তখনই গলায় ওড়না জড়িয়ে ওই ছাত্রীকে সে খুন করে।
ধর্ষণ করেই খুন, অবশেষে নাবালিকা খুনের রহস্য সমাধান করল পুলিশ

এদিকে, ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াগঞ্জ! গত শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরের ধার থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার করেন। বাসিন্দাদের দাবি, ছাত্রীর শরীর বিবস্ত্র ছিল। এরপরই ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।



