নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত ভোট, আর সেই কারনেই সব রাজনৈতিক দল তাদের কাজ শুরু করে দিয়েছে। সবাই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনীতির ময়দানে। আর সেই কারনেই এবার নিজের দলের সাংসদদের সাথে দেখা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ রিষড়া জুড়ে জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ট্রেন না পেয়ে দুর্ভোগে যাত্রীরা
সোমবার দলের বেশ কয়েকজন সাংসদের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করেন তিনি। সেখানেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে দিক নির্দেশ করেন অভিষেক। তিনি সাংসদদের জানান, সংসদের অধিবেশন শেষ হলেই সবাইকে পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপাতে হবে।

নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের জন্য কাজ শুরু করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে স্পষ্ট জানান, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে হবে। কোনওরকম জোর জবরদস্তি করা যাবে না। অপর দিকে দলের প্রতীকে কারা ভোটে দাঁড়াবেন তানিয়ে সাধারণ সম্পাদক জানান,

“পঞ্চায়েতের টিকিট কে পাবেন, তা দলই ঠিক করবে। নিচু তলায় আলোচনা হতে পারে৷ কারও নাম পাঠাতেই পারে। সেটা পর্যালোচনা করে, যাচাই করে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রার্থী কে হবেন।”
পঞ্চায়েত ভোট নিয়ে দলের সাংসদদের বড় নির্দেশ অভিষেকের

তিনি আগেও বলেছিলেন, ‘পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেউ অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা। বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যকে দূর করতে হবে। ২০২১-এর ভোটে হেরে যাওয়ার পরে বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে।’



