নজরবন্দি ব্যুরোঃ রবিবারের পর সোমবারেও উত্তপ্ত হুগলির রিষড়া (Rishra)। সোমবার রাত থেকে একাধিক জায়গায় বোমাবাজির খবর মিলেছে। যার জেরে মঙ্গলবার সকাল থেকে রিষড়া জুড়ে জারি ১৪৪ ধারা। একাধিক জায়গায় ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় একাধিক ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। গলে দুর্ভোগে আম জনতা।
আরও পড়ুনঃ Dhaka Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকার বঙ্গবাজারে, মানুষের হাহাকার রাজধানীজুড়ে


সোমবার রাতে রিষড়ার রেল স্টেশনের কাছে ৪ নম্বর গেটে অশান্তি ছড়ায়। চন্দননগর কমিশনারেট, হুগলি গ্রামীণ পুলিশ, রেল পুলিশের যৌথ অভিযানে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকাল থেকে এলাকা জুড়ে টহল দিচ্ছে বিরাট পুলিশ বাহিনী। চন্দননগর কমিশনারেটের পুলিশের সঙ্গে রয়েছে হুগলি গ্রামীণ পুলিশ, হাওড়া পুলিশ। এমনকী ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের একটি দলও রয়েছে সেখানে। যে কোনও অশান্তি রুখতে মোতায়েন করা হয়েছ বিরাট পুলিশ বাহিনী।

ঘটনাটি জানার পর থেকেই উত্তরবঙ্গ সফর বাতিল করে কলকাতায় ফিরে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোনওভাবেই দুষ্কৃতিদের দৌড়াত্ম্য বরদাস্ত করা হবে না। সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল তাঁর। সমাবর্তন অনুষ্ঠান ছাড়াও উত্তরবঙ্গে জি-২০ সামিট উপলক্ষে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, তাতেও যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে সেই সমস্ত কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন আনন্দ বোস।



ঘটনার প্রতিবাদে গতকাল বটতলায় ধর্না শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার আজও শ্রীরামপুরের বটতলায় ধর্নায় বসার কথা ছিল সুকান্ত মজুমদারের। কিন্তু পুলিশ এসে সেই মঞ্চ খুলে দেয়।
রিষড়া জুড়ে জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, সুকান্তর ধর্নায় না

হাওড়ার শিবপুরের ঘটনার পর এবার রিষড়ায় অশান্তি নিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার আবেদন করেন শুভেন্দুর আইনজীবী। শুভেন্দুর আইনজীবীকে অতিরিক্ত হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বুধবার মামলার শুনানি হবে। এমনটাই আদালত সূত্রে খবর।







