Dhaka Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকার বঙ্গবাজারে, মানুষের হাহাকার রাজধানীজুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকার বঙ্গবাজারে। আগুন নিয়ন্ত্রণে উপস্থিত হয়েছে দমকলের ৫০ টি ইঞ্জিন। এছাড়াও ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছেন বাংলাদেশের নৌসেনা ও বিমানবাহিনীও।

আরও পড়ুনঃ Millionaire: গেমিং অ্যাপে ৪৯ টাকা লাগিয়ে রাতারাতি দেড় কোটির মালিক যুবক

Fs2PtgCaQAE8YfJ
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকার বঙ্গবাজারে, আগুন নিয়ন্ত্রণে নামল সেনা 

স্থানীয় সূত্রে খবর, ভোর বেলা আগুন লাগে ঢাকার বঙ্গবাজার এলাকায়। সকাল ৬ টা নাগাদ আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই বহু দোকান। ঈদের আগে বড়সড় লোকসানের সম্মুখীন আম জনতা। ঢাকার সমস্ত ফায়ার ইউনিটগুলিকে এই মুহুর্তে কাজে লাগানো হয়েছে।

Fs155 0XwAI3lcI 2

জানা গেছে, সকাল পৌনে ৮ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় বিমানবাহিনী। এরপর সেখানে উপস্থিত হয় সেনাবাহিনী। একইসঙ্গে তাঁদের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনী। এরপর বিজিবি এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বঙ্গবাজারের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হচ্ছে না। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকার বঙ্গবাজারে, আগুন নিয়ন্ত্রণে নামল সেনা 

dhaka fire
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকার বঙ্গবাজারে, আগুন নিয়ন্ত্রণে নামল সেনা 

বিরাট আগুন লাগলেও এখনও অবধি ক্ষতির পরিমাণ আন্দাজ করা যাচ্ছে না। পাশাপাশি হতাহতের এখনও অবধি কোনও খবর মেলেনি। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত