নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে উত্তেজনা তুঙ্গে। এমন সময় রাজনৈতিক দলের মর্যাদা হারাল সিপিআই ও আরএসপি। গত সোমবার জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায়।
আরও পড়ুন: Receipe: পথচলতি কুলফির বদলে বাড়িতেই বানিয়ে নিন স্বাস্থ্যকর কুলফি, মাত্র কয়েকটি উপকরণে
বাংলায় বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম। অন্যান্য শরিক দলগুলির মধ্যে রয়েছে আরএসপি, সিপিআই, ফরোয়ার্ড ব্লক। ভোটের আগেই দুটি শরিক দল রাজনৈতিক মর্যাদা খোয়ালো। বর্তমানে সিপিএম ছাড়া শরিক দল হিসেবে রইল কেবল ফরোয়ার্ড ব্লক। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নির্বাচনী প্রতীক হারিয়েছে সিপিআই ও আরএসপি। ফলস্বরূপ যে কেউ তাদের প্রতীকের জন্য আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দলগুলির প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০১১ সালে বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ৭ টি আসন জিতেছিল আরএসপি। ভোট শতাংশ ২.৯৬ শতাংশ। ২০১৪ সালের লোকসভা আসনে একটি আসন না জিতলেও ২.৪৬ শতাংশ ভোট নিজেদের দখলে রেখেছিল। ২০১৬ সালের বিধানসভা ভোটে ১.৬৭ ভোট শতাংশ নিয়ে বিধানসভা ভোটে তিনটি আসন জিতেছিল। ২০১৯ সালের লোকসভায় ভোট শতাংশ ছিল ০.৩৭ ছিল। ২০২১ সালের বিধানসভা ভোটে একটিও আসন জিততে পারেনি আরএসপি এবং ভোট শতাংশ ছিল ০.২১।

পঞ্চায়েতের আগে বঙ্গ রাজনীতিতে চমক, রাজনৈতিক মর্যাদা হারাল আরএসপি-সিপিআই

উল্লেখ্য, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস হারিয়েছে ‘সর্বভারতীয়’ জাতীয় দলের তকমা। সোমবার জাতীয় নির্বাচন কমিশন এনিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ২০১৬ সালে বাংলা, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুরে রাজ্যদলের স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস। এরপরই জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলকে জাতীয় দলের স্বীকৃতি দেয়। কিন্তু সাত বছরের মাথায় সোমবার এই তকমা হারায় দল। এমনকি মণিপুর ও অরুণাচলে রাজ্য দলের মর্যাদা হারায়। বর্তমানে কেবল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়ে রাজ্য দল হিসেবে রয়েছে তৃণমূল।



