নজরবন্দি ব্যুরোঃ গরমে কাঠফাটা রোঁদে রেহাই মিলতে বাড়িতে কুলফি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিন স্বাস্থ্যকর কুলফি। মাত্র কয়েকটি উপাদানেই খুব সহজেই বাড়িতে খুব সুস্বাধু কুলফি বানিয়ে নিন। জেনে নিন সেই রেসিপি।
পরামর্শে চায়ে বিষ মেশালেন গৃহবধু, স্বামীর মৃত্যুকে কয়েক বছর ধরে আত্মহত্যা বলেই চালিয়েছিল

উপকরনঃ
দুধ ২ লিটার
কনডেন্সড মিল্ক ১ কাপ
গুঁড়ো দুধ ২ কাপ
কেসর এক চামচ
এলাচ গুঁড়ো এক চামচ
চিনি পরিমান মতো
পেস্তা কুচি ৩ চামচ

প্রণালী
প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে। তবে পাত্র বাছাই করার আগে খেয়াল রাখতে হবে যাতে পাত্র টির তলদেশ টা একটু মোটা হয়। এর পর ওই পাত্র টির মধ্যে তরল দুধ, কনডেন্সড মিল্ক, গুঁড়ো দুধ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এর পর দুধ টি ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটতে শুরু করলে তাঁর মধ্যে কেসর ও এলাচ গুঁড়ো মেশাতে হবে। এর পর পরিমান মতো চিনি মিশিয়ে দিতে হবে।
পথচলতি কুলফির বদলে বাড়িতেই বানিয়ে নিন স্বাস্থ্যকর কুলফি, এর পর পরিমান মতো চিনি মিশিয়ে দিতে হবে
এর পর দশ কুড়ি মিনিট ধরে হালকা করে উপকরন গুলো ঘন করে নিতে হবে। এরপর নামিয়ে তাঁর মধ্যে পেস্তা কুচি উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এরপর সেটি ঠাণ্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে অবশ্যই কুলফির ছাঁচে। এরপর অন্তত হাফ দিন পর বের করে ধারালো ছুরি দিয়ে কেটে বের করে নিন কুলফি গুলো এবং পরিবেশন করুন।



