এই মুহূর্তে নুসরত জাহানকে নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। তাঁর বিরুদ্ধে ২৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা তৃণমূলের নায়িকা সাংসদ সাফাই দিয়েছেন যে, তিনি কোনও রকম দুর্নীতিতে যুক্ত নন। আর এবার নুসরত প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে মমতার বক্তব্য, আগে দেখুন অভিযোগটা সত্যি কিনা, অভিযোগ প্রমাণের আগেই মিডিয়া ট্রায়াল করে দিচ্ছেন!
তৃণমূলের নায়িকা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, এই টাকারই কিছু অংশ নিয়ে নাকি পাম অ্যাভিনিউতে বাড়ি কিনেছেন অভিনেত্রী। বুধবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ উড়িয়ে দিয়ে নুসরত জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। এবার, শঙ্কুর বক্তব্য, মিথ্যা তথ্য দিচ্ছেন নুসরত। পাশাপাশি, নুসরতের গ্রেফতারির দাবি তুললেন বিজেপি নেতা।
কথাই ছিল, বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে চাউর হওয়া অভিযোগের জবাব দেবেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। আর এবার জবাবও দিলেন তিনি। নুসরতের সাফ কথা, তাঁর সঙ্গে যে আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে সেই অর্থ তিনি ঋণ নিয়েছিলেন সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে, এবং তা সুদ সমেত ফেরতও দিয়ে দিয়েছেন।
লোকসভার আগে সময় নেই একবছরেরও। আর তার মধ্যেই বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। তিনি নাকি ২৪ কোটি টাকার প্রতারণার সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগ এখনও প্রমাণসাপেক্ষ। আক্ষেপের বিষয়, তৃণমূল আর দুর্নীতি এই শব্দদুটো যেন ক্রমেই পরিপূরক হয়ে উঠছে। এবার, রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রতারণা প্রমাণ হলে লোকসভার টিকিট কার্যত অনিশ্চিত নুসরতের।
এই মামলায় আদালতের নির্দেশে রাকেশ সিং-কে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু নুসরতের বিরুদ্ধে কোন ব্যবস্থায় নেয়নি গড়িয়া হাট থানা। এর কারণ কি রাজনৈতিক প্রভাব? তাঁর উত্তর এখন পর্যন্ত নেই কার কাছে।
অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে ২৪ কোটি টাকা আত্মসাত করেছেন নুসরত। সোমবার সন্ধ্যাবেলা প্রতারিতদের নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে দেখা যায় শঙ্কুদেবকে। এখন এই অভিযোগের বিষয়ে কী বলছেন নুসরত?