Shanku Deb Panda: নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের নায়িকা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, এই টাকারই কিছু অংশ নিয়ে নাকি পাম অ্যাভিনিউতে বাড়ি কিনেছেন অভিনেত্রী। বুধবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ উড়িয়ে দিয়ে নুসরত জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। এবার, শঙ্কুর বক্তব্য, মিথ্যা তথ্য দিচ্ছেন নুসরত। পাশাপাশি, নুসরতের গ্রেফতারির দাবি তুললেন বিজেপি নেতা।

আরও পড়ুন: ঋণ ছিল সুদসমেত সবটা ফেরত দিয়েছি, সাফাই দিয়ে মেজাজ হারালেন নুসরত!

নুসরতের সাংবাদিক বৈঠকের প্রায় সঙ্গে সঙ্গেই আজ মুখ খোলেন শঙ্কুদেব পণ্ডা। তিনি বলেন, “নিজের কোম্পানি থেকে কে লোন নেয়? আমাদের কি পাগল পেয়েছেন? উনি (পড়ুন, নুসরত) সেই সময় কোম্পানির ডিরেক্টর ছিলেন। এই কোম্পানির লোন দেওয়ার ক্ষমতা আছে কিনা সন্দেহ! আর উনি বলছেন লোন নিয়েছেন। এসব উকিলের শিকিয়ে দেওয়া কথা। তাও বলব, উনি খুব খারাপ উকিল ধরেছেন। ওনাকে ঠিকঠাক শেখাতে পারেননি তাঁরা। ২৪ কোটি টাকা নিয়ে কথা হচ্ছে আর হিসেব দিচ্ছে ১ কোটি ১৬ লাখের। আমাদের কাছে যে কাগজ আছে সেখানেও ১ কোটি ৯৮ লাখ নিয়েছেন সেটাই লেখা হয়েছে। আসলে যে কথা বললাম, খারাপ উকিল ধরলে যা হয়, শেখাতে পারেনি।”

নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!
নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!

বিজেপি নেতা আরও বলেন, “আজ দেখলাম ওনাকে চারজন পুলিশ গার্ড দিয়ে নিয়ে আসল, তাঁদের উচিৎ ছিল ওনাকে ধরে নিয়ে আদালতে যাওয়ার। উনি যা দুর্নীতি করেছেন তাতে গ্রেফতার করা উচিৎ। উনি বারবার বলছেন আদালতে মামলা চলছে, এখন কিছু বলব না, কেন জানেন? খুব দুঃখের সাথে বলছি, প্রতারিতদের কয়েকজন মারা গিয়েছেন, বাকীরাও বয়স্ক। এঁদের মৃত্যুর জন্য বসে আছেন নুসরত এবং তাঁর সাঙ্গপাঙ্গ। মারা গেলে আর টাকা দিতে হবে না, তাই আদালতে গিয়ে যতদিন ধরে দেরি করা যায়”।

নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!
নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!

আজ সাংবাদিক বৈঠককে কী বলেছেন নুসরত জাহান? অভিনেত্রী সাংসদের বয়ানে, “যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই  ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না। আদালতের তদন্তাধীন বিষয়, সেইভাবে তদন্ত হোক। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই”।

নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!
নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!

ঠিক কী অভিযোগ রয়েছে নুসরতের বিরুদ্ধে? নুসরতের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেন। মোট ২৪ কোটি টাকা নাকি তিনি প্রতারণা করে আত্মসাৎ করেছেন। এমনকি প্রতারিতদের নিয়ে ইডির দফতরে গিয়ে নালিশ জানান তিনি। অভিযোগটি করেছেন, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর বয়ানে, গড়িয়াহাট রোডে মেসার্স সেভেন সেন্স ইনফাস্ট ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি আছে। সেই কোম্পানির ডিরেক্টর তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই সংস্থার মাধ্যমেই টাকা তুলে আত্মসাৎ করেছেন নুসরত বলে অভিযোগ।

নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!
নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!

শঙ্কু আরও বলেছেন, প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরতের সংস্থা দাবি করেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে। তিন বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে।

নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!

নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!
নিজের ‘কোম্পানি’ থেকে ‘কে’ লোন নেয়? নুসরতের গ্রেফতারির দাবি তুলে বিস্ফোরক শঙ্কু!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত