মুম্বই সফরে এসে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে পারেন নীতীশ কুমার। এনিয়ে এনসিপি সভাপতি বলেছিলেন, "আমরা অবশ্যই দেখা করব যদিও আমার কাছে সমস্ত তথ্য নেই। আমাদের মূল উদ্দেশ্য বিজেপি সরকারের বিকল্প নিয়ে আসা।” তিনি আরও বলেন, “মমতা হোক বা নীতীশ সকলেরই একই উদ্দেশ্য। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। সেখানেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ উদ্ধব সেনা শিবিরে অক্সিজেন জুগিয়েছে। শিবসেনা শিবিরে ভাঙন, বিধায়কদের দলত্যাগ, আস্থা ভোট সহ একাধিক বিষয়ে কথা বলেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে নিজেদের নৈতিক জয় বলেই দাবি করেছে উদ্ধব শিবির। এদিনই জোট নিয়ে আলোচনা করতে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার।
গতমাসেই কলকাতা সফরে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। তখনই ঘরোয়া বৈঠকে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছিল, মমতার প্রস্তাব মতো বিরোধী শিবিরের মহাসম্মেলন হতে চলেছে চলতি মাসেই।
ঘরোয়া বৈঠকে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাব মতো বিরোধী শিবিরের মহাসম্মেলন হতে চলেছে চলতি মাসেই। আগামী ১৭ অথবা ১৮ তারিখ পাটনায় একই ছাদের তলায় আসতে চলেছে সমস্ত দলগুলি।
২৪ এর নির্বাচনের আগে বিরোধী জোটের পালে হাওয়া লাগিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। উপস্থিত ছিলেন লালু পুত্র ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আগামী দিনে দেশের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
আজ দুপুর দুটো নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২৪ এর নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মমতা নীতীশের বৈঠকে উপস্থিত আরও এক নেতা। এমনটাই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যদব।