জেলাজুড়ে দলের গোষ্ঠী কোন্দল আরও অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের জন্য। যা নিয়ে বুধবার কৃষ্ণনগরেরসভা থেকে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোভ করবেন না, সংগঠনে জোর দিন। দলীয় নেতাদের সাফ বার্তা দিলেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে শুধরে নেওয়া হবে।
সম্প্রতি নদিয়ায় পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাশ উৎসবের মঞ্চ থেকেই সিএএ-এর বিরোধিতা করে সচ্চার হলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন নাগরিকত্ব বিল তিনি জারি করতে দেবেন না বাংলায়। জীবন দিয়ে হলেও কাউকে ভুমিহীন থাকতে দেবেন না বলে তিনি জানিয়ে দেন।
প্রথম দিন নদিয়া জেলায় উপস্থিত হয়ে সার্কিট হাউজে গিয়ে সাক্ষাৎ করলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের সঙ্গে। এবার কী তবে মমতার নদিয়া সফরে সঙ্গী হচ্ছেন মুকুল? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে প্রশ্ন, তবে কী আগের মতো তৃণমূলে গুরুত্ব বাড়ছে মুকুলের।
চেন্নাই থেকে ফিরেই নদিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ নভেম্বর নদিয়ার কৃষ্ণনগরে আসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নদিয়া জেলায় তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী। ওই সময়েই কৃষ্ণনগর ও রানাঘাটে দুটি জনসভা করবেন তিনি। এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
গত বছরেই নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদে আনা হয়েছিল করিমপুরের তৃণমূলের বিধায়ক বিমলেন্দু সিংহকে রায়কে। ঠিক এক বছরের মাথায় সরিয়ে দেওয়া হল তাঁকে। স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এই মুহুর্তে চেয়ারম্যান পদে থাকবেন নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠি। জেলা শিক্ষা পর্ষদের পদ থেকে সরানো হল তৃণমূল বিধায়ককে, যা নিয়ে জল্পনা তুঙ্গে।
পুলিশ সূত্রে খবর, তিন জনের শরীরে একাধিক জায়গায় ছুরির আঘাত রয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। এই খুন সম্পর্কে মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য বলেন, 'শুধু খুনের জন্য খুন নয়, এই খুনের পিছনে থাকতে পারে তীব্র প্রতিশোধস্পৃহা। খুনের ধরন দেখে অন্তত তাই মনে হচ্ছে। এমন প্রতিশোধস্পৃহা এক রকমের মানসিক ব্যাধি।'
বিপুল ভোটে জয়লাভ করলেও নদীয়া জেলার সংগঠন নিয়ে জলঘোলা লেগেই রয়েছিল। সেই অভিযোগ শীর্ষ নেতৃত্ব অবধি পৌঁছে যায়। তাই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে রনংদেহি মমতা। শক্ত হাতে বার্তা দিলেন অন্যান্যদের।