আবারও মিড ডে মিলে দেখা মিলল মরা টিকটিকির। আর এই ঘটনা নজরে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। রীতিমত রনক্ষেত্র শিক্ষাকেন্দ্রে। অভিযোগ, এলাকার ওই খাবার খেয়ে বেশ কিছু শিশু ও মা অসুস্থ হয়ে পড়েছেন! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের একটি গ্রামীণ এলাকায়।
মঙ্গলবার সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় শঙ্করের দেহ উদ্ধার হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে যুবকের পরিবার। শোকের ছায়া নেমে আসে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
আবারও মিড ডে মিলে দেখা মিলল সাপের। আর এই ঘটনা নজরে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। অভিযোগ, এলাকার একাধিক শৌচালয়ের মাঝেই শিশুদের রান্নার ব্যবস্থা করা হয়েছিল।
সর্বভারতীয় সভাপতি পদে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জেপি নাড্ডা। সদ্য দায়িত্ব পেয়েই বঙ্গ সফরে উপস্থিত হয়েছেন জেপি নাড্ডা। বুধবার রাতে কলকাতায় পা রেখেছেন। এরপরেই বৃহস্পতিবার মায়াপুর সফরে বেরিয়েছেন তিনি। সকালে উপস্থিত হয়েছেন ইস্কনের মন্দিরে। ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। মন্দির দর্শনের পর আরতী সেরে, প্রসাদ খেয়ে নদিয়ার সভায় উপস্থিত হবেন তিনি।
অভিযোগ জমা ছিল ভুরি ভুরি। দলের সেকেন্ড ইন কম্যান্ডের কাছে অভিযোগ পৌঁছতেই কড়া পদক্ষেপ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবারের মধ্যে আরও এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন অভিষেক। জানালেন সোমবারের মধ্যে ইস্তফা দেওয়ার জন্য।
পুর্ত দফতরকে হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দেন, বেসরকারি হোক বা সরকারি সংস্থা এবার সার্কিট হাউসের কাজ নিজেদের টাকাতেই মেটাতে হবে। কারণ সরকার আর একটা টাকাও দেবে না। নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কাজ করতে হবে। সাফ মন্তব্য মুখ্যমন্ত্রীর।
তিন দিনের নদিয়া সফরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জেলার প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পায়নি বিজেপি প্রতিনিধি। সেই ঘটনায় এদিন রানাঘাটে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিলও করল গেরুয়া শিবির। যদিও মুখ্যমন্ত্রীর বৈঠকের অনেক আগেই আটকে দেওয়া হয় বিজেপিকে।