JP Nadda: ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু, মানিকের বাড়ির অদূরে সভা করবেন নাড্ডা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয় সভাপতি পদে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জেপি নাড্ডা। সদ্য দায়িত্ব পেয়েই বঙ্গ সফরে উপস্থিত হয়েছেন জেপি নাড্ডা। বুধবার রাতে কলকাতায় পা রেখেছেন। এরপরেই বৃহস্পতিবার মায়াপুর সফরে বেরিয়েছেন তিনি। সকালে উপস্থিত হয়েছেন ইস্কনের মন্দিরে। ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। মন্দির দর্শনের পর আরতী সেরে, প্রসাদ খেয়ে নদিয়ার সভায় উপস্থিত হবেন তিনি।

আরও পড়ুনঃ Calcutta High Court: দুর্নীতির সঙ্গে যুক্ত জেলা স্কুল পরিদর্শকরা, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর

চলতি বছরেই ৯ টি আরাজ্যের নির্বাচন রয়েছে। তবুও ২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে বিরাট পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। সেইমতো আগামী লোকসভা নির্বাচনে ২৫ টি আসন জয়ের টার্গেট নিয়েছেন সুকান্ত মজুমদাররা। এরই মধ্যে সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি হয়েছে জেপি নাড্ডার। বাংলা থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করে বিশেষ বার্তা দিতে চাইলেন তিনি। কারণ, নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সেটাকেই হাতিয়ার করে সমাবেশ থেকে বিশেষ বার্তা দিতে চান তিনি।

ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু, বিরাট জনসভা নাড্ডার 
ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু, বিরাট জনসভা নাড্ডার

জানা গেছে, ইসকনের মন্দির থেকে সড়কপথে নদিয়ার বেথুয়াডহরিতে যাবেন তিনি। সভায় উপস্থিত থাকার কথা নদিয়া জেলার একাধিক নেতৃত্বদের। দলের সম্পর্ক যাত্রায় জোর দেবেন। এরপর নদিয়া উত্তরের সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন। সেখানে কর্মীদের ক্ষোভ এবং একাধিক অভিযোগের কথা শুনবেন তিনি। এরপর মায়াপুর হয়ে কলকাতায় ফিরবেন নাড্ডা।

ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু, বিরাট জনসভা নাড্ডার 

ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু, বিরাট জনসভা নাড্ডার 
ইসকনের মন্দিরে মাথা ঠেকিয়ে ২৪ এর প্রস্তুতি শুরু, বিরাট জনসভা নাড্ডার

রাজনৈতিক মহলের বক্তব্য, বাংলায় দীর্ঘ সময় ধরেই বিজেপির অবস্থা টলমল। বিজেপিতে একাধিক গোষ্ঠীর কথা আগেই থেকেই আঁচ পেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সুকান্ত-শুভেন্দু বনাম দিলীপ ঘোষের লড়াইয়ের আগুন একেবারে নীচুতলায় উপস্থিত হয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে রাশ ধরতেই এখন বঙ্গ সফরে উপস্থিত হয়েছেন পজেপি নাড্ডা। এদিন দুপুর দেড়টা নাগাদ শুরু হবে জেপি নাড্ডার সভা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত