নজরবন্দি ব্যুরো: আবারও মিড ডে মিলে দেখা মিলল সাপের। আর এই ঘটনা নজরে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। অভিযোগ, এলাকার একাধিক শৌচালয়ের মাঝেই শিশুদের রান্নার ব্যবস্থা করা হয়েছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রামপঞ্চায়েতের ডোমপুকুর এলাকায়।
আরও পড়ুন: East Bengal: তরুন প্রতিভার দিকে নজর, ইয়ুথ সিস্টেমকে ঢেলে সাজানোর উদ্যোগ ইস্টবেঙ্গলের



প্রসঙ্গত, এর আগেও মিড ডে মিলে কখনও সাপ, কখনও ব্যাঙ, আবার কখনও শুঁয়োপোকার দেখা মিলেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনহত উঠে আসছে একাধিক অভিযোগ। যার জেরে শোরগোল রাজ্য রাজনীতিতে। আর এই একাধিক ঘটনায় জেরে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতারা।



জানা গিয়েছে, প্রতিদিনের মতই এদিনেও মিড ডে মিলের খাবার আনতে শিক্ষাকেন্দ্রে যায় শিশুরা। খাবার দেওয়া হলে খাবারের মধ্যে ভেসে উঠে কুচকুচে কালো ছোট্ট একটি সাপ। এরপরেই ঘটনাটিতে কেন্দ্র করে শোরগোল ছড়ায়। খাবারের মধ্যে সাপ দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ফের শিশুদের খাবারে মিলল সাপ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

এপ্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এলাকায় চাল-ডাল এলেও ঠিক থাক মত খাবার পায় না শিশুরা। যেখানে শিশুদের জন্য রান্নাবান্না করা হয় সেই জায়গাটিও পরিষ্কার নয়। তিনদিকে তিনটে শৌচালয়। সেখানে রান্না হয়। গ্যাস দিয়েছে সরকার। তাতে রান্না করে না। বাঁশের পাতা পুড়িয়ে রান্না করে।”







