নজরবন্দি ব্যুরো: ইয়ুথ সিস্টেম থেকে ভবিষ্যতের তারকা ফুটবল তৈরি করার উদ্যোগ নিল ইস্টবেঙ্গল। এ নিয়ে কর্মকর্তারা বলছেন, এরফলে পরবর্তীতে দল গঠনের ক্ষেত্রে ক্লাবের চিন্তা ভাবনা অনেকটাই কমে যায়। আর দলের যুব খেলোয়াড়দের যেমন সিনিয়র দলে প্রয়োজন মতো দলে ব্যবহার করা যায়, তেমনি বড় অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে অন্যদলে পাঠানো ও সম্ভব হয়।
আরও পড়ুন: Duare Sarkar: দুয়ারে সরকারের প্রচারে ফোন খোদ মমতা, এই নম্বরে জানাতে পারবেন অভিযোগ…



আর সেই অর্থ দিয়েই দলে ভালো সিনিয়র ফুটবলারও নেওয়া যায়। এই ব্যাপারে আগে থেকেই অনেক সক্রিয় লাল-হলুদ শিবির। যারফলে, মনোজ মোহাম্মদ ও মেহতাব সিংয়ের মতো বহু ফুটবলার উঠে এসেছে তাদের অ্যাকাডেমি থেকে। বর্তমানে তাদের অনেকেই আইএসএলের একাধিক দলে রয়েছে। কিন্তু গত কয়েক বছর থেকেই ক্লাবের এই ইয়ুথ সিস্টেম ভালো কাজ করছে না।



তাই এ ব্যাপারে ক্লাবের লগ্নিকারী সংস্থা ইমামির সাথে বৈঠক করেছেন ক্লাব কর্তারা। ক্লাব কর্তারা বলছেন, আগামী দিনে ভালো দল গঠনের পাশাপাশি ক্লাবের ইয়ুথ ডেভলপমেন্ট সিস্টেমের দিকে ও বাড়তি নজর দেওয়ার কথা। এজন্য দরকার বিরাট অর্থ। যা একা ইনভেস্টার ইমামির পক্ষে বহন করা অসম্ভব। এই মর্মেই নতুন কো-স্পনসর খুঁজে লগ্নিকারী সংস্থার পাশে দাঁড়াতে মরিয়া প্রাক্তন কর্ম কর্তারা।
তরুন প্রতিভার দিকে নজর, সেটআপ তৈরি করতে চান ইস্টবেঙ্গল কর্মকর্তারা








