Duare Sarkar: দুয়ারে সরকারের প্রচারে ফোন খোদ মমতা, এই নম্বরে জানাতে পারবেন অভিযোগ…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত ভোট! আর পঞ্চায়েতে আসন দখলে মরিয়া রাজনৈতিক দলগুলি। আর এই পরিস্থিতিতে ফের সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে মমতার সরকার। আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’। যা চলবে আগামী ২০ দিন। জানা গিয়েছে, এবারে মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ এপ্রিল। তা চলবে ২০ তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ের জন্য রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Dilip ghosh: “ইচ্ছাকৃতভাবে শিবপুরে গণ্ডগোল পাকানো হয়েছে”, তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ

Duare Sarkar 1

অন্যদিকে, রাজ্যে ‘দুয়ারে সরকার‘ এর প্রচারে খোদ ফোনে বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে মুখ্যমন্ত্রীর অডিয়ো বার্তা পাচ্ছেন রাজ্যবাসী। বার্তায় জানানো হচ্ছে, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি…। রাজ্যের সকলেই যাতে মা-মাটি-মানুষের সরকারের পরিষেবা হাতের নাগাল পান, সেই কারণে আমাদের সরকার ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি আয়োজিত করা হচ্ছে। দুয়ারের সরকারের পরিষেবা পেতে নিকটবর্তী ক্যাম্পে অংশগ্রহণ করুন। বাংলার উন্নয়নে শামিল হয়ে আমাদের ধন্য করুন।’

Mamata 5

জানা গিয়েছে, এবারের দুয়ারের সরকারের প্রকল্পে ২৭টি পুরনো প্রকল্পের পাশাপাশি ৪ টি আরও নতুন প্রকল্প শুরু হবে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণপ্রদান এবং মাইক্রো ইরিগেশন স্কিমের আবেদন করা যাবে। এছাড়াও সবুশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরনো ২৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যও আবেদন জানানো যাবে ক্যাম্পে।

দুয়ারে সরকারের প্রচারে ফোন খোদ মমতা, অভিযোগও জানাতে পারবে আমজনতা

f29376ac5b47eb4fcc6f79c501e5fa73 original
দুয়ারে সরকারের প্রচারে ফোন খোদ মমতা, অভিযোগও জানাতে পারবে আমজনতা

এদিকে, এই বার থেকেই দুয়ারের সরকার প্রকল্পে অভিযোগও জানাতে পারবে আমজনতা। যার জন্য ক্যাম্পে থাকবে অভিযোগ বক্স। এর মধ্যে উপভোক্তারা যেকোনও প্রকল্প নিয়ে অভিযোগ জানাতে পারবেন। আর সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। তাছাড়াও রাজ্য সরকার দুয়ারে সরকারের জন্য কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমেও ফোন করে উপবক্তারা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর জন্য ফোন নম্বরটি হল ১৮০০৩৪৫১৮৭।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত