Dilip ghosh: “ইচ্ছাকৃতভাবে শিবপুরে গণ্ডগোল পাকানো হয়েছে”, তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “ইচ্ছাকৃতভাবে শিবপুরে গণ্ডগোল পাকানো হয়েছে। আর এই গণ্ডগোলের পিছনে রয়েছে তৃণমূল।” এবার রাম নবমীতে হাওড়ায় অশান্তি প্রসঙ্গে তৃণমূলকে দোষারোপ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি একাধিক মন্তব্য করে তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ।

আরও পড়ুন: East Bengal: লোবেরা ও হাবাস অনিশ্চিত, উঠে আসছে স্প্যানিশ কোচের নাম

406252 dilip ghosh1

প্রসঙ্গত, রাম নবমীর দিনে শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয় হাওড়ায়। শুধু তাই নয়, অশান্তি এত বেড়ে যায় যে, হাওড়া শিবপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ একাধিক বিরোধীদলের নেতারাও। পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গ টেনে একে অপরের নামে দোষারোপ করতে থাকেন দলীয় নেতারা।

dilip ghosh sixteen nine

এবার এপ্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউনে ইকোপার্কে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বললেন, “রাজনৈতিক স্বার্থে রামনবমীর মিছিল চলাকালীন ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানো হয়েছে। এখন পিঠ বাঁচাতে এই ধরনের কথা বলছেন। কেউ বলছে বুলডোজার নিয়ে মিছিল হয়েছে। আবার কেউ বলছে বন্দুক নিয়ে মিছিল হয়েছে। কে কি দেখতে পেয়েছে আমি জানিনা। কিন্তু পুলিশ কি কিছুই দেখতে পায়নি? তাছাড়া সাধারণ মানুষও কি কিছু দেখতে পেল না?”

ইচ্ছাকৃতভাবে শিবপুরে গণ্ডগোল পাকানো হয়েছে, দোষারোপ দিলীপ ঘোষের 

PTI09 10 2020 000194B 1602871808466 1602871827680
ইচ্ছাকৃতভাবে শিবপুরে গণ্ডগোল পাকানো হয়েছে, দোষারোপ দিলীপ ঘোষের 

তিনি বলেন, “এই ঘটনা বাংলায় প্রথম না। সিএএ নিয়ে কি হয়েছিল? তিন দিন ধরে আগুন জ্বলেছে। নুপুর শর্মার মন্তব্যের পর গোটা দেশ ঠান্ডা হয়ে গেলেও এ রাজ্যে অশান্তি জারি ছিল। এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমরা প্রেস মিট করতে দেখিনি। সাফাই গাইতে দেখিনি। তৃণমূল করিয়েছে, এটা পরিস্কার হয়ে গিয়েছে। আজ সারা বাংলায় ছি ছি হচ্ছে। গোটা দেশে ছি ছি হচ্ছে। এতে রাজনৈতিক লাভ হয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত