East Bengal: লোবেরা ও হাবাস অনিশ্চিত, উঠে আসছে স্প্যানিশ কোচের নাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন সুপার কাপ পর্যন্ত কোচের দায়িত্বে থাকবেন স্টিফেন কনস্ট্যানটাইন। এরপরই তাঁকে সরিয়ে দেয়া হচ্ছে এটা নিশ্চিত। কিন্তু পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেননি ইনভেস্টার ও কর্মকর্তারা। কিন্তু প্রশ্ন হল আগামী মৌসুমের জন্য ইস্টবেঙ্গলের কোচিং এর দায়িত্বে কে আসছেন? এ নিয়ে বৈঠকের পর বৈঠক হয়েই চলেছে, কিন্তু তা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা।

আরও পড়ুন: East Bengal: আজ দ্বিতীয় ডিভিশন আইলিগ অভিযানে নামছে লাল-হলুদ

FotoJet 91 1

এবারের আইএসএলে দলের খারাপ পারফরম্যান্সের পর থেকে নড়েচড়ে বসেন কর্তারা। আগামী মরশুমে দল কে ঢেলে সাজানোর জন্য ২৩ মার্চ ইমামির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সামনের মরশুমের জন্য নতুন কোচ আনা হবে এবং সেই কোচের কথামতো দল তৈরি করা হবে।
সেইমতো ইমামি কর্তারা জানিয়েছিলেন আগামী পনেরো দিনের মধ্যেই ঘোষণা করা হবে নতুন কোচের নাম।

sc eb 1

এক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গল কর্তাদের পছন্দের তালিকায় নাকি রয়েছে সার্জিও লোবেরা ও অ্যান্তোনিও লোপেজ হাবাসের মতো হাই প্রোফাইল কোচের নাম। যাদের সঙ্গে নাকি কথাবার্তা শুরু করা হয়েছে ক্লাবের তরফ থেকে। এদের পাশাপাশি উড়িষ্যা এফসির প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউয়ের নামও উঠে এসেছিল। বর্তমানে অনেকটাই ব্যাকফুটে তিনি। বার্সেলোনার মতো দলে কোচিং করানোর অভিজ্ঞতা থাকলেও তাঁর আচার-আচরণ নিয়ে আপত্তি ছিল কিছু প্রাক্তন কর্তাদের। তাই দ্বিতীয় বৈঠকের পর তিনি আর কোচের তালিকায় নেই।

লোবেরা ও হাবাস অনিশ্চিত, ইস্টবেঙ্গলের কোচিং এর দায়িত্বে কে আসছেন?

pic
লোবেরা ও হাবাস অনিশ্চিত, ইস্টবেঙ্গলের কোচিং এর দায়িত্বে কে আসছেন?

বর্তমানে অ্যান্তোনিও লোপেজ হাবাস ও সার্জিও লোবেরার পাশাপাশি উঠে আসছে আরেক স্প্যানিশ কোচের নাম। তিনি হলেন হোসে মোলিনা। আতলেতিকো মাদ্রিদের এই তারকা কোচ ২০১৬ সালে এটিকেকে কোচিং করিয়ে এনে দিয়েছিলেন আইএসএল। এছাড়াও তিনি ২০১৮ সালে বিশ্বকাপে জাতীয় দলের ভরাডুবির পর স্প্যানিশ ফুটবলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন। এবার তাঁকেই নাকি পছন্দ ইস্টবেঙ্গল কর্মকর্তাদের।হাবাস পছন্দের তালিকায় থাকলেও তাঁর বয়সের কথা ভেবে কিছুটা পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা। তবে তিনি এখনো বাতিলের তালিকায় নেই। তবে শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেওয়া হয় সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত