কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সোমবার ট্যুইট করে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন তিনি। মনীশের বক্তব্য, বিজেপিতে যোগ দিলেই সমস্ত মামলা বন্ধ করবে ইডি-সিবিআই। প্রস্তাব এসেছে তাঁর কাছে।
উপ মুখ্যমন্ত্রী টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, এটা কি ধরণের মশকরা? আপনার সমস্ত তল্লাশি অভিযান ব্যর্থ হয়েছে। কিছুই পাওয়া যায়নি। এবার আপনারা আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করলেন। আমি কোথাও পালাবো না। দিল্লিতেই আছি, তদন্তের স্বার্থে কোথায় যেতে হবে বলুন?