Manish Sisodia: দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিশ সিশোদিয়ার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরোধীদের কণ্ঠরোধ করাই মূল লক্ষ্য মোদি-শাহের। তাই যে রাজ্যে ক্ষমতায় নেই বিজেপি সেখানে সরকারে থাকা বিরোধী নেতাদের পিছনে কেন্দ্রীয় এজেন্সি ছেড়ে দেওয়ার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে পদ্ম শিবির। এমনটাই অভিযোগ উঠছে লাগাতার। দুদিন আগেই দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার বাসভবন সহ ৩১টি জায়গায় অভিযান চালায় সিবিআই।

আরও পড়ুনঃ অফিসে বসে ছবি তোলেন, ভিডিও করেন? সাবধান, যেতে পারে আপনার চাকরি

দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিশ সিশোদিয়ার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল CBI
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিশ সিশোদিয়ার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল CBI

দিনভর চলে তল্লাশি। কিন্তু কিছুই হাতে পায়নি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। শুধু ‘গোপন’ তকমা আঁটা কিছু ফাইল উদ্ধার হয়েছে দিল্লি সরকারের অন্য অফিসারদের কাছ থেকে। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল সরকারের বিরুদ্ধে সিবিআইকে লাগিয়ে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছেন মোদি-শাহ। ঠিক তেমনই দিল্লিতেও আপ সরকারকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

manish 3

গত শুক্রবারের ঘটনার আগুনে ঘি দিয়েছে, আজ রবিবারের একটি ফতোয়াকে কেন্দ্র করে। সিবিআইয়ের তরফে লুক আউট নোটিশ জারি করা হয়েছে ১৩ জনের বিরুদ্ধে। যার মধ্যে নাম রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, মণীশ সহ ১৩ জন ব্যক্তি বিদেশে যাত্রা করতেও পারবে না। যার বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন ওই আপ নেতা।

দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিশ সিশোদিয়ার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল CBI

Manish 2

তিনি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, এটা কি ধরণের মশকরা? আপনার সমস্ত তল্লাশি অভিযান ব্যর্থ হয়েছে। কিছুই পাওয়া যায়নি। এবার আপনারা আমার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করলেন। আমি কোথাও পালাবো না। দিল্লিতেই আছি, তদন্তের স্বার্থে কোথায় যেতে হবে বলুন?

সিবিআইয়ের এফআইআরের তালিকায় সর্বপ্রথম নাম রয়েছে আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার। এই সিবিআই হানা নিয়ে গত দুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, সাংসদ রাঘব চাড্ডারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত