অফিসে বসে ছবি তোলেন, ভিডিও করেন? সাবধান, যেতে পারে আপনার চাকরি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্মার্ট ফনের দুনিয়াতে সেলফি তোলা, ভিডিও করা বিশেষ কিছু আশ্চর্যের ব্যাপার নয়, তা বলে অফিসের কাজে ফাকি দিলে আপনার চাকরি নিয়ে তো সংশয় থাকবেই। অ্যাপল-এ (Apple) কর্মরত এক ব্যক্তির TikTok ভিডিও নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল ওই কর্মচারীকে বরখাস্ত করার হুমকিও দিয়েছে।

আরও পড়ুনঃ বড়সড় প্রতারণাচক্র কলকাতায়, অনলাইনে বন্ধুত্বের হাতছানি, ধৃত ১

কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ওই কর্মচারী কোম্পানির নীতি লঙ্ঘন করে ওই ভিডিওটি আপলোড করেছেন। আপলোড করা ওই ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে অ্যাপল কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে আইফোন (iPhone) সম্পর্কিত সেফটি টিপস এবং পরামর্শ দিয়েছেন। যে কর্মচারী TikTok-এ পোস্ট করেছেন তাঁর নাম প্যারিস ক্যাম্পবেল (Paris Campbell)।

অফিসে বসে ছবি তোলেন, ভিডিও করেন? সাবধান, যেতে পারে আপনার চাকরি

তিনি ছয় বছর ধরে অ্যাপল রিটেলে কাজ করেছেন এবং বর্তমানে তিনি রিপেয়ার টেকনিশিয়ান হিসেবে কর্মরত। ঘটনার সূত্রপাত হয় যখন প্যারিস এক ব্যবহারকারীর আইফোন হারানোর ভিডিওতে নিজের মতামত জানান। তার পরেই তাঁর কাছে হুমকিপূর্ণ মেসেজ আসতে শুরু করে।

ক্যাম্পবেল ওই ভিডিওতে জানান যে, “আমি পরিষ্কার ভাবে বলতে পারছি না যে আমি এই তথ্যটি কীভাবে জানি, তবে আমি আপনাকে বলতে পারি যে গত ছয় বছর ধরে, আমি নির্দিষ্ট কোম্পানির জন্য এক হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, যারা শুধুমাত্র নিজেদের লাভ-লোকসান নিয়েই কথা বলতে ভালোবাসে।” তিনি আরও বলেছিলেন যে, ক্রেতাদের ফোন নিয়ে চিন্তা-ভাবনা সংস্থার কাছে মূল্যহীন, ক্রেতার সূত্রেই সংস্থা লাভের মুখ দেখে, কিন্তু এবার ক্রেতাদের সংস্থাকে শুধুই লাভ করতে দেওয়া উচিত নয়।

ক্যাম্পবেলের এই কমেন্ট আপলোড হতেই প্রায় অবিলম্বে সেটি ভাইরাল হয় এবং পোস্ট করার ২৪ ঘন্টার মধ্যে ৫ মিলিয়নেরও বেশি মানুষ তা দেখেন। এর পরই ক্যাম্পবেলের কাছে তাঁর ম্যানেজারের ফোন আসে। তাঁকে অবিলম্বে TikTok থেকে ভিডিওটি সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁকে বরখাস্ত করা হবে এমন কথাও জানানো হয়।

অফিসে বসে ছবি তোলেন, ভিডিও করেন? সাবধান, যেতে পারে আপনার চাকরি

অফিসে বসে ছবি তোলেন, ভিডিও করেন? সাবধান, যেতে পারে আপনার চাকরি

এই ঘটনার পর পরই ক্যাম্পবেল Dear Apple শিরোনামে একটি ফলোআপ ভিডিও তৈরি করেন এবং TikTok-এ পোস্ট করেন। তিনি বলেছেন যে, ‘এই ঘটনা ঘটার আগে পর্যন্ত আমি নিজেকে অ্যাপল কর্মী হিসেবে কখনওই পুরোটা চিনে উঠতে পারিনি। আরও মজার বিষয় হল, আমি সোশ্যাল মিডিয়ার সমস্ত পলিসিগুলো খতিয়ে দেখার পরও বুঝতে পারছি না নিজেকে অ্যাপল কর্মী হিসেবে প্রকাশ্যে পরিচয় দিতে সমস্যা কোথায়! শুধু এটুকু বুঝতে পারছি যে আমার এমন ভাবে কিছু বলা উচিত হয়নি যাতে কোম্পানির রেপুটেশন খারাপ হয়’!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন