নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সকালেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর প্রতিনিধি দল। এই কথা দিল্লির উপমুখ্যমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন।
আরও পড়ুনঃ স্বেচ্ছায় সহবাস করে ধর্ষণের মামলা করা যায় না, সাফ জানালো শীর্ষ আদালত


সূত্রের খবর, এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি ২০টিরও বেশি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। এদিন মণীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন যে, ‘সিবিআই এসেছে তল্লাশি শুরু করেছে’। দিল্লির আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

মণীশ সিসোদিয়া ট্যুইট করেছেন, ‘সিবিআই এখানে আমার বাসভবনে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাবে না’। অভিযানের খবর প্রকাশের পরেই এই ট্যুইট করেছেন তিনি। শিসোদিয়া বলেন যে এটা দুর্ভাগ্যজনক যে যারা দেশে ভাল কাজ করে তাদের এভাবে হয়রান করা হয়।



তিনি ট্যুইটে আরও বলেন, ‘তারা শিক্ষা ক্ষেত্রে আমার কাজ বন্ধ করতে পারবে না। সত্য বেরিয়ে আসবে’। উল্লেখ্য, এই সিবিআই অভিযান দিল্লির আপ সরকারের আনা নতুন আবগারি নীতির সঙ্গে যুক্ত। এই আবগারি নীতি ২০২১-২২ আনা হয় গত বছরের নভেম্বরে।

আবগারি নীতিতে অনিয়ম! দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে CBI
এলজি ভি কে সাক্সেনা এই নয়া আবগারি নীতির প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন। এর পাশাপাশি এলজি ভি কে দিল্লি সরকারের মুখ্য সচিবের কাছে এই বিষয় রিপোর্ট চেয়েছেন বলেও খবর।







