রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিন মঞ্জুর করা হয়েছে। এদিন সকালেই তিনি মথুরা রোডে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জামিনের মেয়াদের কয়েক ঘণ্টা নিজের বাড়িতেই নজরদারিতে থাকতে হবে তাঁকে। জানা গিয়েছে, আপ নেতার স্ত্রীয়ের শারীরিক অবস্থা ভালো নয়।
আগামী ১ জুন পর্যন্ত মণীশ সিসোদিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে জানিয়েছে, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জন্য জেলের ভিতর একটি চেয়ার-টেবিলের ব্যবস্থা করা যাবে। এছাড়া মণীশ সিসোদিয়া নিজের কাছে বই রাখতে পারেন।
তদন্তকারী সংস্থা যেভাবে কাজ করতে তা ভীষণ দুঃখের। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মিলবে না৷ আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, একনায়কতন্ত্রের চুড়ান্ত পর্যায় চলছে৷ আপনি এক ভালো মানুষ এবং ভালো শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে মোটেই ভালো কাজ করলেন না মোদিজি। একদিন আপনার একনায়কতন্ত্রের অবসান হবেই৷