Manish Sisodia: সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরির ডেপুটি, সিবিআইয়ের সঙ্গে আইনি টানাপোড়েন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবগারি মামলায় রবিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। জরুরি ভিত্তিতে এদিনই বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

আরও পড়ুনঃ Calcutta High Court: চাকরি কারোর পৈতৃক সম্পত্তি নয়, বিস্ফোরক বিচারপতি বসু

গত বছরের জন্মাষ্টমীর দিনে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘন্টা ধরে চলে বিরাট অভিযান। এরপর অগাস্ট মাসে মনীশ সহ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তখন থেকেই একপ্রকার টানা পোড়েন শুরু হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিরোধীরা।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরির ডেপুটি, নতুন করে জলঘোলা শুরু 
সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরির ডেপুটি, নতুন করে জলঘোলা শুরু

মনীশ যে গ্রেফতার হবেন, তা আশঙ্কা করেছিলেন আগে থেকেই। ৭ থেকে ৮ মাস জেলে কাটাতে হবে সে কথা আগেই জানিয়েছিলেন তিনি৷ এদিন মনীশের গ্রেফতারির পরেই কেজরিওয়াল বলেন, মনীশ নির্দোষ। নোংরা রাজনীতি চলছে৷ মানুষ এর জবাব দেবে। মনীশের গ্রেফতারির পর মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। মানুষ সব দেখছে। সবাই বোঝে। এটা আমাদের আরও সাহস জোগাবে। আমাদের পরিশ্রম আরও জোরালো হবে৷

328947402 719096279611461 8858490624209626171 n
সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরির ডেপুটি, নতুন করে জলঘোলা শুরু 

আপের তরফে এদিন জানানো হল আমরা আগেই জানতাম মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হবে৷ কারণ, সিবিআই কেন্দ্রের কাছে মাথানত করেছে। তদন্তকারী সংস্থা যেভাবে কাজ করতে তা ভীষণ দুঃখের। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মিলবে না৷ আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, একনায়কতন্ত্রের চুড়ান্ত পর্যায় চলছে৷ আপনি এক ভালো মানুষ এবং ভালো শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে মোটেই ভালো কাজ করলেন না মোদিজি। একদিন আপনার একনায়কতন্ত্রের অবসান হবেই৷

সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরির ডেপুটি, নতুন করে জলঘোলা শুরু 

সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরির ডেপুটি, নতুন করে জলঘোলা শুরু 
সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরির ডেপুটি, নতুন করে জলঘোলা শুরু

সোমবার আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সিসৌদিয়া। আবগারি নীতির প্রথম খসড়ার অন্তত ৬টি বিষয়ের ব্যাখ্যা তিনি দিতে পারেননি। সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে, পানীয় বিক্রয়কারী সংস্থাগুলির কথা মাথা রেখেই আবগারি নীতির খসড়ায় বদল আনা হয়েছে। সেই বদলের জন্য ১০০ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এরপরেই নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত