Liquor Policy Case: জেল হেফাজতের মেয়াদ বাড়ল সিসোদিয়ার, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি আপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কয়েকমাস আগেই গ্রেফতার হয়েছেন মণীশ সিসোদিয়া। সোমবার তাঁকে আদালতে পেশ করা হলেও জামিন হয়নি। জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল দিল্লির আদালত।

আরও পড়ুন: Shovondeb on Sujan: সুজনকে ভণ্ড বলে কটাক্ষ, মন্ত্রী শোভনদেবের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়

এদিন সিসোদিয়াকে আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের তরফে জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। শুনানির পর এই আর্জিকে মান্যতা দিয়েই মেয়াদ দু সপ্তাহ বাড়ায় আদালত। অর্থাৎ আগামী ১৭ এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। সিবিআইয়ের অভিযোগ, আবগারি দুর্নীতি মামলায় সরাসরি জড়িত তিনি।

sisodia 1
জেল হেফাজতের মেয়াদ বাড়ল সিসোদিয়ার, আগামী দু সপ্তাহ কাটবে জেলেই

জেল হেফাজতের মেয়াদ বাড়ল সিসোদিয়ার, আগামী দু সপ্তাহ কাটবে জেলেই

sisodia2
জেল হেফাজতের মেয়াদ বাড়ল সিসোদিয়ার, আগামী দু সপ্তাহ কাটবে জেলেই

এদিন আদালতে তদন্তকারী সংস্থার পক্ষের আইনজীবী এম কে নাগপাল দাবি করেন, “মণীশ সিসোদিয়ার জামিনে তদন্তে প্রভাব পড়তে পারে।” অন্যদিকে, আপ নেতা তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং সিসোদিয়ার জেল হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

sisodia3
জেল হেফাজতের মেয়াদ বাড়ল সিসোদিয়ার, আগামী দু সপ্তাহ কাটবে জেলেই

ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত চলাকালীন কয়েক সপ্তাহ আগে একই মামলায় তাঁকে গ্রেফতার করে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রসঙ্গত, গ্রেফতারির পরই উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সিসোদিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন