Manish Sisodia: গ্রেফতার কেজরিওয়ালের ডেপুটি, রাজধানী জুড়ে হুলুস্থুল কাণ্ড

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আশঙ্কা ছিল। সেটাই হল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়ালের ডেপুটি মনীশ সিসোদিয়া৷ প্রায় ৯ ঘন্টা ধরে সদর দফতরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল সিবিআই৷ গত বছরের জন্মাষ্টমীর দিনে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই।

আরও পড়ুনঃ কংগ্রেসের প্লেনারি কমিশনে নেই মান্নান, ফোন এল শীর্ষ নেতৃত্বের

গ্রেফতার কেজরিওয়ালের ডেপুটি, রাজধানী জুড়ে হুলুস্থুল কাণ্ড

প্রায় ১৪ ঘন্টা ধরে চলে বিরাট অভিযান। এরপর অগাস্ট মাসে মনীশ সহ ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তখন থেকেই একপ্রকার টানা পোড়েন শুরু হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিরোধীরা।

23 12

মনীশ যে গ্রেফতার হবেন, তা আশঙ্কা করেছিলেন আগে থেকেই। ৭ থেকে ৮ মাস জেলে কাটাতে হবে সে কথা আগেই জানিয়েছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, তিনি মনীশ সিসৌদিয়ার পরিবারের দায়িত্ব নেবেন৷

গ্রেফতার কেজরিওয়ালের ডেপুটি, রাজধানী জুড়ে হুলুস্থুল কাণ্ড

রবিবার সন্ধ্যে গড়াতেই সেটাই ঘটল৷ গ্রেফতার হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। গত রবিবারই মনীশকে তলব করেছিল সিবিআই৷ দিল্লির অর্থ দফতরের দায়িত্বভার তাঁর কাঁধে থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের কারণে অনুপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন মনীশ। এরপরেই আজ তলব করা হয় তাঁকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর