নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তারপর থেকেই কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সোমবার ট্যুইট করে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন তিনি। মনীশের বক্তব্য, বিজেপিতে যোগ দিলেই সমস্ত মামলা বন্ধ করবে ইডি-সিবিআই। প্রস্তাব এসেছে তাঁর কাছে।

এদিন ট্যুইট করে উপমুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে বিজেপির বার্তা এসেছে- আমি যদি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিই, তবে সিবিআই-ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপির উদ্দেশে আমার জবাব- আমি মহারাণা প্রতাপের বংশধর, আমি রাজপুত। আমি মাথা কেটে ফেলব, তবুও দুর্নীতিগ্রস্ত-চক্রান্তকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে করা যাবতীয় মামলা মিথ্যা। যা করার করে নিন।
मेरे पास भाजपा का संदेश आया है- “आप” तोड़कर भाजपा में आ जाओ, सारे CBI ED के केस बंद करवा देंगे
मेरा भाजपा को जवाब- मैं महाराणा प्रताप का वंशज हूँ, राजपूत हूँ। सर कटा लूँगा लेकिन भ्रष्टाचारियो-षड्यंत्रकारियोंके सामने झुकूँगा नहीं। मेरे ख़िलाफ़ सारे केस झूठे हैं।जो करना है कर लो
— Manish Sisodia (@msisodia) August 22, 2022
যদিও তরফে সাংসদ মনোজ তিওয়ারির বক্তব্য, নিজেকে মহারাণা প্রতাপের সঙ্গে তুলনা করে অপমান করেছেন মণীশ। মহারানা প্রতাপ কী চাইতেন মানুষ মদ্যপান করুক? দিল্লির প্রত্যেক কোণায় কোণায় তুমি মদ বিক্তি কর। দিল্লির মহিলাদের কান্নাকে উপেক্ষা করা যাবে না। মহারাণা প্রতাপ মহিলাদের জন্য তলোয়ার তুলে নিয়েছিলেন। কর্মের ফল ভোগ করতে হবে। সরাসরি তোপ দাগেন কেজরিওয়ালের ডেপুটির বিরুদ্ধে।
যোগ দিলেই সমস্ত মামলা বন্ধ করবে ইডি-সিবিআই, বিজেপির কথা প্রকাশ্যে আনলেন

অভিযোগ, ২০২১ সালে দিল্লিতে নতুন আবগারি নীতি চালু করা হয়েছিল। সেই নীতিতেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতেই মণীশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির নতুন উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। ১ অগস্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয় নতুন আবগারি নীতি। চালু করা হয় পুরনো নীতি। এই মামলায় শুক্রবার মণীশ সিসোদিয়ার বাড়ি ছাড়াও ৩০ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই।



