ফের নতুন করে সংঘর্ষ শুরু হল মণিপুরে। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে শুক্রবার গভীর রাতে শুরু হয় গুলির লড়াই। এর জেরে মৃত্যু হয়েছে একজন কুকী গ্রাম রক্ষীর। নিখোঁজ বহু সংখ্যক মেইতেই গোষ্ঠীর মানুষ। এই সংঘর্ষের জেরে কুকিদের তরফে চুড়াচাঁদপুর জেলায় জরুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।
দুই পড়ুয়াকে অপহরণ ও খুনের ঘটনায় ফের নতুন করে উত্তপ্ত মণিপুর। রাজ্যের একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। পথে নেমে প্রতিবাদ করছেন পড়ুয়ারা। প্রশ্নের মুখে বীরেন সিংয়ের প্রশাসন। বুধবারই এই ঘটনার তদন্তভার পেয়ে মণিপুর পৌঁছেছে সিবিআইয়ের একটি দল। মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন।
সেনজাম চিরাং এলাকায় সশস্ত্র দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক পুলিশকর্মী-সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশকর্মীকে স্নাইপার দিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মণিপুর 'অশান্তি'র প্রভাব গোটা দেশজুড়ে পড়েছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার মামলার শুনানিতে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল মণিপুর পুলিশ ও প্রশাসন। একগুচ্ছ মামলা চলাকালীন আদালত দেখে, তিন মাস পেরিয়ে গেলেও প্রায় ৬ হাজারের বেশি এফআইআর করা হয়েছে, কিন্তু গ্রেফতারির সংখ্যা হাতে গোনা। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ওই রাজ্যের ডিজিপিকে তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্য মণিপুরের 'অশান্তি' নিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সাংসদরা সংসদের বাদল অধিবেশনেও মোদীর জবাব দাবি করেছেন। এর আঁচ পড়েছে রাজ্য বিধানসভায়। এবার মণিপুর ইস্যুতে পথে নামছে ঘাসফুল শিবির। একমাস ব্যাপী আন্দোলন কর্মসূচির ডাক দিল তৃণমূল। মণিপুরের 'অশান্তি' নিয়ে মোদীর বিবৃতি দাবি করেছে তারা।
নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর। একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। এরইমধ্যে উত্তরপ্রদেশ কংগ্রেসের টুইট করা একটি ভিডিও ফের শোরগোল ফেলে...