Manipur Violence: সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর। একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। এরইমধ্যে উত্তরপ্রদেশ কংগ্রেসের টুইট করা একটি ভিডিও ফের শোরগোল ফেলে দিয়েছে। দুই মহিলাকে ধর্ষণের পর নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানোর দৃশ্য সামনে এসেছে। ঘটনাটি মণিপুরের বলেই দাবি করা হয়েছে। এনিয়েই বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। হুঁশিয়ারিও দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূর।

আরও পড়ুন: অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী, কী বললেন নমো?

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুজন মহিলাকে নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হচ্ছে। তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, ঘটনাটি গত মে মাসে কাংপোকপি জেলায় ঘটেছিল। এই ভিডিও ঘিরে সরগরম বিভিন্ন মহল। পুলিশের তরফে জানানো হয়েছে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতকে ওই ভাইরাল ভিডিও থেকেই শনাক্ত করা হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া নির্দেশ দিয়েছে কেন্দ্র।

 সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

মণিপুরের এই ভাইরাল ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য, “বিকৃত ভিডিও দেখে আমরা বিরক্ত হয়েছি। ঘটনায় গভীরভাবে উদ্বেগপ্রকাশ করছি। এটাই সময়ে সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে।” একইসঙ্গে সুপ্রিম কোর্ট কার্যত হুঁশিয়ারি দিয়ে বলে, “যদি সরকারের তরফে কোনও ব্যবস্থা না নেওয়া হয় তবে আমরা পদক্ষেপ করতে বাধ্য হব।

 সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

 

দুই মহিলার নগ্ন ছবি ভাইরাল হওয়ার পর থেকেই মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবি উঠছে। বুধবার রাতে তাঁর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর ইস্যুতে মুখ খোলেন। তিনি বলেন, “আমার হৃদয় ব্যথিত। মণিপুরের যে ঘটনা আমাদের সামনে এসেছে তা যেকোনও সভ্য সমাজের জন্যই লজ্জাজনক। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, তাঁর রাজ্যে যাতে আইন-শৃঙ্খলা আরও জোরদার করা হয়। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার দিকটি যেন সুনিশ্চিত করা হয়।” দোষীরা রেহাই পাবেন না বলেই আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

 সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত