মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আগেই উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি। নবান্নে কন্ট্রোল রুম খুলেছিলেন। সেই কন্ট্রোল রুমে ফোন করেই বিপদের কথা জানায় ১৮ জন পড়ুয়া।
ণিপুরে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটিতে গত কয়েক যুগ ধরেই জাতিগত ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সংঘাত চলছে। ১৯৫০ এর দশক থেকে এখন পর্যন্ত ৫০ হাজার মানুষ সহিংসতায় প্রাণ হারিয়েছেন। রাজ্যটির পূর্বে মিয়ানমার ও পশ্চিমে বাংলাদেশ সীমান্ত৷