নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে অগ্নিগর্ভ মণিপুর (Manipur) থেকে নিরাপদে ঘরে ফিরলেন এরাজ্যের ১৮ জন পড়ুয়া। ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ারা মণিপুরের সাম্প্রতিক অশান্তির পরে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছিলেন। পড়ুয়ারা নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করে। বিষয়টি জানতে পারার পরেই ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন বাঙালি অফিসার, নির্দেশ দিল হাইকোর্ট


মুখ্যমন্ত্রীর নির্দেশে, সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে ১৮ পড়ুয়াকে রাজ্যে ফেরাতে উদ্যোগী হয় প্রশাসন। কলকাতা বিমানবন্দর থেকে ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করেছে রাজ্য প্রশাসন। গোটা বিষয়টি টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Relieved to inform that, after receiving distress calls at the Nabanna Control Room, 18 Students of West Bengal studying at College of Agriculture, Central Agricultural University, Imphal have been specially evacuated by us at GOWB cost. They have been flown in to Kolkata by… pic.twitter.com/51UMy0402Q
— Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2023
বুধবার থেকে চলতে থাকা হিংসায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। বহু জায়গায় জারি কারফিউ। বন্ধ ইন্টারনেট। এই অবস্থায় আশঙ্কায় ভুগছিলেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন পড়ুয়া। জানা গিয়েছে, তাঁরা বিএসসি, এমএসসি এবং পিএইচডি-র ছাত্র।
মণিপুরে আটকে পড়া ছাত্রদের ফোন নবান্নে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘরে ফিরল ১৮ পড়ুয়া

মণিপুর রাজ্যে ছড়িয়ে পড়া হিংসায় প্রায় ২৩ হাজার মানুষ বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। মিয়ানমার সিমান্তবর্তী রাজ্যটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে খবর। ইম্ফাল ও চুরাচান্দপুরের হাসপাতালের মর্গের তথ্যের ভিত্তিতে অন্তত ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।

মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদিপ সিং জানিয়েছেন ১৮ থেকে ২০ জনের প্রাণহানির তথ্য আছে তাদের কাছে রয়েছে। বাকিদের খবর পাওয়া যায়নি। তবে প্রায় ১০০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ও ৫০০ বাড়িঘর পুড়ে গেছে বলেও জানান তিনি।

মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আগেই উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি। নবান্নে কন্ট্রোল রুম খুলেছিলেন। সেই কন্ট্রোল রুমে ফোন করেই বিপদের কথা জানায় ১৮ জন পড়ুয়া। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি অবগত করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাথে সাথেই ব্যবস্থা নেন তিনি।










