SSC-TET Scam: নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন বাঙালি অফিসার, নির্দেশ দিল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সিটের মাথা থেকে ধরমবীর সিংহকে সাওরল কলকাতা হাইকোর্ট। পরিবর্তে দায়িত্ব পেলেন বাঙালি সিবিআই আধিকারিক কল্যাণ ভট্টাচার্য। দীর্ঘ সময় ধরেই সিবিআইয়ের সিটের মাথায় বাঙালি অফিসারকে এয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতো বদল হল এদিন।

আরও পড়ুনঃ Calcutta High Court: অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? প্রশ্ন বিচারপতি সিনহার

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সিটের মাথা থেকে সরতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন ধরমবীর সিং। এমনকি তিনি সিবিআইয়ের চাকরি ছাড়তে চান। এমনটাও আবেদন জানিয়েছিলেন। তারপর থেকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সিটের মাথায় কোনও বাঙালি অফিসারকে আনা হোক। সেইমতো কল্যাণ ভট্টাচার্যের নাম ঠিক করা হয়েছিল সিবিআইয়ের তরফে।

নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন বাঙালি অফিসার, সিটে বদল আনল হাইকোর্ট

অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সোমবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিনেই সিবিআইয়ের সিটের মাথা থেকে সরিয়ে দেওয়া হল ধরমবীরকে। নতুন দায়িত্ব পেলেন কল্যাণ। এবার থেকে নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন বাঙালি অফিসার। নির্দেশ দিল হাইকোর্ট।

নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন বাঙালি অফিসার, সিটে বদল আনল হাইকোর্ট

নিয়োগ দুর্নীতির তদন্ত করবেন বাঙালি অফিসার, সিটে বদল আনল হাইকোর্ট

এর আগে বারবার সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কখনও বলেছেন অন্ধকার টানেলের ভিতর থেকে আলোর উৎস তিনি দেখতে পাচ্ছেন না। আবার কখনও সিবিআইকে ম্যাজিশিয়ন বলেও দাবি করেন তিনি। তাই প্রাথমিকে যাতে দ্রুত তদন্ত হয়, সেকারণেই প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের প্রস্তাব মেনেই সিট গঠন করে প্রাথমিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ হেকে মামলা সরতে তদন্তের অগ্রগতি কেমন হবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত