Manipur: ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর, মৃত্যু এক পুলিশ কর্মীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার থেকে আবারও অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর। পশ্চিম ইম্ফলে পুলিশ এবং সেনার সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় উত্তেজিত জনতার। সেই সংঘর্ষে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্য পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পুরুষ ও নারীদের একটি বিশাল দল বিষ্ণুপুরের একাধিক পুলিশ চৌকিতে হামলা চালায়।

আরও পড়ুন: FIR করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের!

শুধু হামলাই নয়, পুলিশ চৌকি থেকে বহু অস্ত্র লুট করে তারা। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আচমকাই একদল নারী-পুরুষ কিরেনফাবি এবং থাঙ্গালাওয়াই পুলিশ চৌকি ঢুকে পড়ে এবং হামলা চালায়। পুলিশ হামলা প্রতিহত করার চেষ্টা করে।

23 2

ফলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হেইনগাং সিংজামেই থানাতেও হামলা চালানোর চেষ্টা করে একদল জনতা। কিন্তু সেই হামলা আটকে দেয় পুলিশ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পশ্চিম ইম্ফলের একাধিক জায়গায় সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় উত্তেজিত জনতা।

ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর, মৃত্যু এক পুলিশ কর্মীর

24 2

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পশ্চিম ইম্ফলের একাধিক জায়গায় সেনা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান উত্তেজিত জনতা। কুতরুক, হারাওথেল, সেনজাম চিরাং এলাকায় সশস্ত্র দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক পুলিশকর্মী-সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশকর্মীকে স্নাইপার দিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

22 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর