Suvendu Adhikari: FIR করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। গত ২০ জুলাই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তথ্যপ্রমাণ থাকলে FIR দায়ের করা যাবে শুভেন্দুর বিরুদ্ধে। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: জেলে যাচ্ছেন রাহুল গান্ধী! কী রায় সুপ্রিম কোর্টের?

শুক্রবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের বক্তব্য, “আমরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি নতুন করে মামলাটি শোনার জন্য”। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এফআইআর দায়ের নিয়ে যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করা হল। ফলে এখন প্রধান বিচারপতির দায়িত্ব, তিনি বিষয়টি বিচার করে যা রায় দেওয়ার দেবেন।

FIR করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের!

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। গত ২৫ জুলাই প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায়। হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন সুমন সিংহ।

FIR করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের!

এরপরই হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশে জানান, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে পুলিশ। অভিযোগ গ্রহণযোগ্য হলে পুলিশ FIR দায়ের করতে পারবে। তবে গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে।

FIR করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের!

FIR করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের!
FIR করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর