নজরবন্দি ব্যুরোঃ দুই পড়ুয়াকে অপহরণ ও খুনের ঘটনায় ফের নতুন করে উত্তপ্ত মণিপুর। রাজ্যের একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। পথে নেমে প্রতিবাদ করছেন পড়ুয়ারা। প্রশ্নের মুখে বীরেন সিংয়ের প্রশাসন। বুধবারই এই ঘটনার তদন্তভার পেয়ে মণিপুর পৌঁছেছে সিবিআইয়ের একটি দল। মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন শশী থারুর! কিন্তু কেন?


মেইতেই জনগোষ্ঠীর দুই পড়ুয়ার অপহরণ এবং নৃশংস খুনের ঘটনায় অশান্ত মণিপুর। গুজব ঠেকাতে ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ আরোপ করেছে সে রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, “কেন্দ্র ও রাজ্য মিলিতভাবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে আমায় ফোন করেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন সিবিআই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।”

পাশাপাশি, এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মণিপুর সরকার। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর সহ অন্যান্য আধিকারিকরা ইতিমধ্যেই ইম্ফল পৌঁছে গিয়েছেন। শুরু হয়ে গিয়েছে তদন্ত। আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা সিবিআই আধিকারিকদের। এরপরে ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা করেই তদন্ত শুরু করা হবে।



মণিপুরে দুই পড়ুয়ামৃত্যুর ঘটনায় CBI তদন্ত, কড়া শাস্তির আশ্বাস শাহের
মণিপুরের ঘটনাযর তীব্র নিন্দা জানিয়ে নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘ইম্ফলের শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে বলপ্রয়োগও গ্রহণযোগ্য নয়। আমরা ন্যায়বিচার এবং ঐক্যের দাবিতে মণিপুরের সঙ্গে আছি। আসুন আমরা মণিপুরের চেতনার পুনর্নির্মাণ এবং পুনরুজ্জীবনে সচেষ্ট হই। একসঙ্গে মিলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি।’’








