নজরবন্দি ব্যুরো: আর হাতে মাত্র ১দিন, ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এদিকে এরই মাঝে ছবির পরিচালককে একহাত নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। বিবেকের ছবিকে সস্তার পাবলিসিটি বলে কটাক্ষ করেছেন তিনি। সম্প্রতি আম আদমি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে সাংবিধানিক পদে বসে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন বিবেক।
আরও পড়ুন: কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস


আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চরম পত্রিক্রিয়া জানিয়েছেন শশী। এক সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, “তারকারা টাকার বিনিময়ে প্রচার করুক তাতে আমার আপত্তি নেই। তবে কেউ যদি সাংবিধানিক পদে বসে, এহেন কাজ করেন, তাহলে সেটা বিপজ্জনক।” অপরদিকে শশী থারুর টুইটে লেখেন,

‘এটি স্পষ্ট যে এটা একধরনের সস্তার প্রচার কৌশল, কিন্তু উদ্বেগের বিষয় হল যে একটা মিথ্যের বারবার পুনরাবৃত্তি হলে, কিছু লোক সেই মিথ্যেটাকেই বিশ্বাস করতে শুরু করেন। আমি আইনি পরামর্শ চাইছি।’ ঠিক কী কারণে শশীর এই আইনি পদক্ষেপ?



বিবেক বলেন, “একজন ডানপন্থী ব্যক্তি কিছু অর্থের জন্য ‘জওয়ান’-এর প্রচার করেন তবে তাতে কোনও সমস্যা নেই। এতে ওই ব্যক্তি শুধুই কিছু অর্থ উপার্জন করে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, বিরাট কোহলি এমন পণ্যের প্রচার করেন যা তাঁরা ব্যবহার করে না এবং কখনও ব্যবহার করবেনও না।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন শশী থারুর! কিন্তু কেন?

এটা একধরনের ব্যবসায়িক লেনদেন। তবে সাংবিধানিক পদে থাকা লোকজন যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু প্রচার করার জন্য অর্থ নেন সেটা খুবই উদ্বেগজনক। যেমনটা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শশী থারুর”







