Weather Update: কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিনের বৃষ্টি শেষে ফের ভ্যাপসা গরমে ভুগছে রাজ্য। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিললেও গরমের অস্বস্তি থেকে রেহাই নেই। শুক্রবার থেকে ফের দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। চলতি সপ্তাহের বাকি দিনগুলি কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি? জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: ভেস্তে যেতে পারে দুর্গাপুজোর সব প্ল্যান! কি বলছে হাওয়া অফিস? জেনে নিন নিম্নচাপ নিয়ে নয়া আপডেট

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ হবে। শনিবার এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াতে পারে। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। ৩০ সেপ্টেম্বর বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। প্রথম তিনদিন তাপমাত্রা বদলাবে না, তবে এরপর তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে। শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।

কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। শুক্রবার দুপুরের পর পর্যন্ত এই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে বলে খবর। কোনও কোনও এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির কাছাকাছি।

কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আজ। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহে হালকা বৃষ্টি হতে পারে। ২৮ তারিখ উত্তরে বৃষ্টি সামান্য কম থাকবে। আগামী শনি ও রবিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস

কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস
কাল থেকেই বদলাবে আবহাওয়া, নিম্নচাপের জেরে ফের রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন