নজরবন্দি ব্যুরো: নতুন করে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি দেখা দিয়েছে বঙ্গে। আর এই ঘূর্ণাবর্তের জেরেই সামনের মাসে অর্থাৎ পুজোর মুখে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে! এমনটাই জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ওই ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নজর রাখছেন আবহবিদেরা। তাদের ধারণা এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ শক্তিশালী হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের


ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দুর্গাপুজোর আগেই বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে অক্টোবরের গোড়ার দিকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহের শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যা পরবর্তীতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আর এই নিম্নচাপের প্রভাবেই বাংলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে দুর্গাপুজোর সমস্ত পরিকল্পনা কিছুটা ধাক্কা খেতে পারে।


![]()
এছাড়াও জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায়, অর্থাৎ উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে শনিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে না। তবে রবিবার উপরের পাঁচটি জেলায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
ভেস্তে যেতে পারে দুর্গাপুজোর সব প্ল্যান! কি বলছে হাওয়া অফিস? জেনে নিন নিম্নচাপ নিয়ে নয়া আপডেট








