TMC: মণিপুর ইস্যুতে একমাস ব্যাপী আন্দোলন তৃণমূলের, বুধেই পথে নামছে শাসক দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্য মণিপুরের ‘অশান্তি’ নিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সাংসদরা সংসদের বাদল অধিবেশনেও মোদীর জবাব দাবি করেছেন। এর আঁচ পড়েছে রাজ্য বিধানসভায়। এবার মণিপুর ইস্যুতে পথে নামছে ঘাসফুল শিবির। একমাস ব্যাপী আন্দোলন কর্মসূচির ডাক দিল তৃণমূল। মণিপুরের ‘অশান্তি’ নিয়ে মোদীর বিবৃতি দাবি করেছে তারা।

আরও পড়ুন: INDIA জোটকে বেনজির আক্রমণ মোদীর, পাল্টা জবাবে কী বললেন রাগা

রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘আগামী এক মাস মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যজুড়ে আন্দোলন চালানো হবে।’ বিগত তিন মাস ধরেই মণিপুরের পরিস্থিতি উদ্বেগজনক। একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। এরইমাঝে ওই রাজ্যে দুই মহিলাকে গণধর্ষণের পর নগ্ন অবস্থায় প্যারেড করানোর ভিডিও সামনে এসেছে। এনিয়ে ক্ষুব্ধ বিরোধী দলগুলি। কেন্দ্রের জবাব দাবি করে সংসদের দুই কক্ষেই শোরগোল ফেলে দিয়েছে। যার ফলে বাদল অধিবেশন কার্যত অচল অবস্থায় চলে গিয়েছে।

 মণিপুর ইস্যুতে একমাস ব্যাপী আন্দোলন তৃণমূলের, বুধেই পথে নামছে শাসক দল

বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের দাবি, মণিপুর ইস্যু নিয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনা করতে হবে। সংসদের মধ্যেই প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তাঁরা। চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানিয়েছেন, আগামী বুধবার (২৬ জুলাই) দক্ষিণ কলকাতা থেকে এই কর্মসূচি শুরু হবে। পাশাপাশি সমস্ত জেলায় তাদের এই কর্মসূচি চলবে। ধাপে ধাপে গোটা রাজ্যে মিছিল বা সভা করা হবে। এমনকি প্রধানমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত বিবৃতি দিচ্ছেন ততক্ষণ এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

 মণিপুর ইস্যুতে একমাস ব্যাপী আন্দোলন তৃণমূলের, বুধেই পথে নামছে শাসক দল

মণিপুর ইস্যুতে বিধানসভার বাদল অধিবেশনে তৃণমূল নিন্দা প্রস্তাব আনতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই তৃণমূলের একটি প্রতিনিধি দল ওই রাজ্যে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় এনে বলেছেন, “বিদেশে গিয়ে দেশের জন্য কাঁদেন, আর যাঁরা দেশে থেকে আপনার জন্য কাঁদছেন, তাদের জন্য আপনার মন কাঁদে না কেন?” যোগ করেন, ‘‘বেটি বাঁচাও স্লোগান কোথায় গেল? বেটি জ্বলছে৷ মণিপুর জ্বলছে, গোটা দেশ জ্বলছে৷”

মণিপুর ইস্যুতে একমাস ব্যাপী আন্দোলন তৃণমূলের, বুধেই পথে নামছে শাসক দল

 মণিপুর ইস্যুতে একমাস ব্যাপী আন্দোলন তৃণমূলের, বুধেই পথে নামছে শাসক দল
মণিপুর ইস্যুতে একমাস ব্যাপী আন্দোলন তৃণমূলের, বুধেই পথে নামছে শাসক দল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর