নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে। মঙ্গলবার সংসদীয় বৈঠকে এই জোটকেই বেনজির আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কয়েক ঘণ্টার মধ্যেই মোদীকে পাল্টা জবাব দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন দুপুরে একটি টুইট করেন রাগা।
আরও পড়ুন: মমতার নতুন নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন CBI কর্তা, নিয়োগে সিলমোহর মন্ত্রিসভার
মঙ্গলবার টুইটারে রাহুল গান্ধী (Rahul Gandhi) লেখেন, ‘আমাদের যা খুশি বলুন। আমরা ইন্ডিয়া। আমরা মণিপুরকে শান্ত হতে সাহায্য করব এবং প্রত্যেক নারী ও শিশুর চোখের জল মুছে দেব। আমরা আবার ভালোবাসা, স্নেহ ও শান্তি ফিরিয়ে আনব। মণিপুরে আমরা নতুন করে ভারতবর্ষের ধারণা তৈরি করব।” রাহুল গান্ধীর এই টুইটে স্পষ্ট যে তিনি মোদীকেই জবাব দিয়েছেন। কারণ আজই প্রধানমন্ত্রী ‘ইন্ডিয়া’ জোট নিয়ে কথা বলেছেন। এটিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গেও তুলনা করেছেন। একইসঙ্গে ‘অশান্ত’ মণিপুর নিয়ে রাহুল গান্ধীর বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সকালে দিল্লিতে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এদিনের বৈঠক বিরোধীদের জোট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ইন্ডিয়া নাম রাখলেই কি হয়ে যায়?। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ‘ইন্ডিয়া’ শব্দ ছিল, ইন্ডিয়ান মুজাহিদিনের ‘ইন্ডিয়া’ শব্দ রয়েছে। ইন্ডিয়ান পিপলস ফ্রন্টও আছে।” দলের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, “এখন সূর্যোদয়ের আগের ভোর। এখনই জেগে উঠুন। চব্বিশে আমাদের জয় হবেই।”

আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে হাত মিলিয়েছে দেশের একাধিক বিরোধী দল। গত ১৮ জুলাই ব্যাঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স) নাম চূড়ান্ত করা হয়। এই নামকরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দাবি, বিরোধী জোট ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে। আর তা দেখে মোদী ভয় পেয়েছেন। বুঝে গিয়েছেন, ২০২৪-এই তাঁর রাজত্ব শেষ হতে চলেছে। ভয় পেয়েই নানারকম কথা বলছেন।
Call us whatever you want, Mr. Modi.
We are INDIA.
We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.
We will rebuild the idea of India in Manipur.
— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023
INDIA জোটকে বেনজির আক্রমণ মোদীর, পাল্টা জবাবে কী বললেন রাগা




