নজরবন্দি ব্যুরো: একুশে জুলাইয়ের পর থেকে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরইমাঝে তাঁর নতুন নিরাপত্তা উপদেষ্টার নিয়োগে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার অর্থাৎ গতকালই তাঁর নিয়োগে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আরও পড়ুন: মণিপুর নিয়ে বাড়ছে ক্ষোভ, এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে INDIA জোট


জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রূপক কুমার দত্তকে। তিনি কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি হিসেবেও কার্যনির্বাহ করেছেন। তাঁর নিয়োগ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রে খবর, প্রাক্তন সিবিআই কর্তা রূপক দত্তকে আগেই তৃণমূল সুপ্রিমোর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজে লাগানো হয়েছিল। অবশেষে গত সোমবার (২৪ জুলাই) রাজ্য মন্ত্রিসভা তাঁর নিয়োগে অনুমোদন দেয়। গত ২১ জুলাই শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত তৃণমূল, সেইদিনে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এক সশস্ত্র এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশে যোগ দিতে বাড়ি থেকে বেরনোর কিছু সময়ে আগেই তাঁর বাড়ির সামনে হরিশ চট্টোপাধ্যায়ের রাস্তার মুখে একটি কালো গাড়ি আটকায় পুলিশ। সন্দেহ হলে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মাদক সহ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার হয় নূর আমিন নামের এক ব্যক্তিকে। তাঁকে কালীঘাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।



ধৃত ব্যক্তি পুলিশি জিজ্ঞসাবাদে জানিয়েছে, তার পুলিশ হওয়ার ইচ্ছা। নিজেকে একজন পুলিশ আধিকারিক হিসেবে ভাবতেই ভালবাসে। অনেক দিন ধরেই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় ঘুরতেন নূর। গাড়িতেও তাই পুলিশের স্টিকার লাগানো ছিল। জেরায় ওই ব্যক্তি আরও জানায়, মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতেই গতকাল তাঁর বাড়ির সামনে গিয়েছিলেন নূর আমিন।
মমতার নতুন নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন CBI কর্তা, নিয়োগে সিলমোহর মন্ত্রিসভার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



