নজরবন্দি ব্যুরো: মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সংসদের বাদল অধিবেশন। সোমবার দফায় দফায় বিক্ষোভ জানানোর পর এবার নব নির্মিত INDIA জোট লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে। এ নিয়ে আজ ২৬টি বিরোধী দলের সাংসদদের মধ্যে একটি বৈঠকও হয়। তবে, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। লোকসভার পরে রাজ্যসভাতেও অনাস্থা প্রস্তাব আনা হতে পারে।
আরও পড়ুন: ফের হাজিরা এড়ালেন মলয়, এবার মন্ত্রীর বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে পারে ED


গত তিন ধরে মণিপুর ইস্যু নিয়ে সরগরম সংসদ। আজ বাদল অধিবেশনের চতুর্থ দিনেও তার অন্যথা হল না। মণিপুর নিয়ে বিরোধীরা ক্রমেই তাঁদের সুর চওড়া করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি তুলে সোমবার কার্যত লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ জানান বিরোধী মহলের সাংসদেরা। এমনকি সংসদের বাইরে গান্ধী মূর্তির বাইরে ধর্নাও দিতে দেখা যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদারদের। সবার হাতেই ছিল ‘ইন্ডিয়া’ লেখা প্ল্যাকার্ড। তৃণমূল ছাড়াও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ অধীর রঞ্জন চৌধুরীরাও বিক্ষোভ জানান। এরপর বিরোধীদের চাপে মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সরকার আলোচনায় রাজি আছে।

মঙ্গলবার সকালেই নরেন্দ্র মোদী এনডিএ জোটের একটি বৈঠক ডেকে আগামী লোকসভার প্রস্তুতি নেবার নির্দেশ দেন। মোদী সাংসদের বলেন, এখন সূর্যোদয়ের ঠিক আগের সময়, তাই ঘুম থেকে উঠে নতুন করে প্রস্তুতি শুরু করে দিন। কিন্তু মণিপুর নিয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি প্রধানমন্ত্রী।



তবে, একটা কথা ঠিক, বিরোধী জোট অনাস্থা প্রস্তাব ডাকলেও সংসদের ভেতর মোদী সরকারের খুব বিচলিত হবার কিছু নেই। কারণ, লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে, বিরোধীদের কাছে এইটুকু অন্তত পাওনা হবে যে, বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে তাঁরা লোকসভায় কথা বলার সুযোগ পাবে। আর সেটা সংসদের ভেতরে খুব প্রভাব না পড়লেও রাজনীতির ময়দানে বেশ প্রভাব ফেলতে পারেই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
মণিপুর নিয়ে বাড়ছে ক্ষোভ, এবার লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে INDIA জোট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



