নজরবন্দি ব্যুরো: লাগাতার অশান্তিতে উত্তাল মণিপুর। সম্প্রতি সব সীমা অতিক্রান্ত হয়েছে যখন দুই মণিপুরী মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশ্যে এসেছে। আর এখন, পাল্টা বিজেপি নেতৃত্ব অন্যান্য রাজ্যে মহিলাদের লাঞ্ছনার অভিযোগ সামনে আনছেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম।
আরও পড়ুন: পুজোর আগেই ঘরে ঘরে সুখবর, ৮০ হাজার টাকার ঋণ দেবে রাজ্য সরকার!


পি চিদম্বরম ট্যুইটে লিখেছেন, ‘মণিপুরে সরকার বলে কিছু এই। আর কেন্দ্রের সরকার স্বেচ্ছায় কোমায় চলে গিয়েছে। আর যদি ধরেও নিই যে বাংলা বা রাজস্থানে মেয়েদের সাথে অন্যায় হয়েছে তাতেও মণিপুএর সাথে রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহারের তুলনা হয় না। বাংলা, বিহার বা রাজস্থানের হিংসার ঘটনার উল্লেখ করে বিজেপি যেভাবে মণিপুর থেকে নজর ঘপ্রানোর চেষ্টা করছে, সেটা নিছক অপচেষ্টা, সফল হবে না’।
चलिए मान लेते हैं कि बिहार, पश्चिम बंगाल और राजस्थान में महिलाओं के खिलाफ हिंसा की घटनाएं हुईं।
यह मणिपुर में लगता जारी हिंसा को कैसे माफ़ करता है?
Related Newsশুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত চন্দ্রনাথ রথসরকার বদলাতেই দুশ্চিন্তা চরমে—চাকরি থাকবে তো? আতঙ্কে সিভিক সহ ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীक्या घाटी में कोई कुकी बचा है? क्या चुराचंदपुर और मणिपुर के अन्य पहाड़ी जिलों में कोई मेइती बचा है?
यदि रिपोर्ट सच है, तो मणिपुर…
— P. Chidambaram (@PChidambaram_IN) July 23, 2023
প্রসঙ্গত, রাজ্যের বিজেপি নেতৃত্ব দুটি অভিযোগ সামনে এনেছেন। এক, হাওড়ার পাঁচলায় এবং দুই, মালদহে নাকি দু’জন মহিলাকে মণিপুরের মতোই নগ্ন করা হয়েছে এমনকি মালদহে মহিলাকে নগ করে গাধার চাপানো হয়েছে। রবিবার ওই ঘটনার প্রতিবাদে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু অবস্থান বিক্ষোভ চালান মালদহের পুলিশ সুপারের দফতরের সামনে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর মতে, বাংলায় মেয়েদের সম্মান নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল। আবার, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় পাঁচলার ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এবার যদিও পাল্টা বিজেপিকে জবাব দিলেন পি চিদম্বরম।
![]()
বাংলা দিয়ে মণিপুরকে আড়াল করা যাবে না, মমতার হয়ে ব্যাট ধরলেন চিদম্বরম










