Nabanna: পুজোর আগেই ঘরে ঘরে সুখবর, ৮০ হাজার টাকার ঋণ দেবে রাজ্য সরকার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গোৎসব। এমন সময় বড় ঘোষণা রাজ্য সরকারের। বাংলার হকারদের ঋণ দেওয়া হবে। পুজোর আগে তাঁদের ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত সরকারের। ঋণের অঙ্ক কত? কীভাবে পাওয়া যাবে ঋণের টাকা?আবেদন করবেন কীভাবে? জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: পঞ্চায়েত ‘অশান্তির’ জের! সোমবার একদিনে ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

বছরের অন্যান্য সময়ের তুলনায় পুজোতে কেনাবাচার পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি থাকে। এই কয়েকমাস অনেক হকাররাই ব্যবসা বাড়ানোর চেষ্টা করে। কিন্তু হাতে পর্যাপ্ত টাকা না থাকলে কীভাবে সম্ভব? এই সমস্যার সমাধান করতেই ঋণ দেওয়ার ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, রাজ্যের সব পুরসভা ও পুরনিগম এলাকার হকারদের দেওয়া হবে বিশেষ সুযোগ। তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ দেওয়া হবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। ঋণ পরিশোধ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি আরও ৫০ হাজার টাকার লোন নেওয়ার সুবিধা পেতে পারেন।

পুজোর আগেই ঘরে ঘরে সুখবর, ৮০ হাজার টাকার ঋণ দেবে রাজ্য সরকার!

প্রথম দফায় ১০ হাজার টাকার ঋণ দেওয়া হবে। এটি পরিশোধ করতে পারলেই দ্বিতীয় দফার ২০ হাজার টাকার ঋণ মিলবে। সর্বোচ্চ সময়সীমা ১ বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। তবেই তৃতীয় দফায় বাকি ৫০ হাজার টাকা ঋণ পাওয়া যাবে। উল্লেখযোগ্য বিষয়টি হল, যে ব্যাঙ্ক ঋণ দেবে তাদের নির্ধারিত সুদের হারের উপর ৭ শতাংশ ছাড় পাবেন হকাররা। প্রসঙ্গত, গ্রামীণ এলাকার কোনও হকার পুর এলাকায় হকারি করলে তিনিও ঋণের জন্য আবেদন করতে পারেন।

পুজোর আগেই ঘরে ঘরে সুখবর, ৮০ হাজার টাকার ঋণ দেবে রাজ্য সরকার!

হকাররা যে পুরসভা বা পুরনিগম এলাকায় ব্যবসা করেন সেখানে গিয়ে ঋণের জন্য আবেদন করতে পারবেন। সূত্রে খবর, নবান্নের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই বিভিন্ন জায়াগায় প্রায় ৭৫ হাজার ২৭২ টি আবেদন জমা পড়েছে। এগুলির মধ্যে ৪৬ হাজার ৫৬৯ টি আবেদন গ্রাহ্য হয়েছে যারা ঋণ পেতে পারেন। এছাড়া, এখনও পর্যন্ত প্রায় ৩৫ হাজার হকার ঋণ পেয়ে গিয়েছেন। ৫২ কোটি ৪৭ লক্ষ টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিই এই ঋণ দিচ্ছে বলে খবর।

পুজোর আগেই ঘরে ঘরে সুখবর, ৮০ হাজার টাকার ঋণ দেবে রাজ্য সরকার!

পুজোর আগেই ঘরে ঘরে সুখবর, ৮০ হাজার টাকার ঋণ দেবে রাজ্য সরকার!
পুজোর আগেই ঘরে ঘরে সুখবর, ৮০ হাজার টাকার ঋণ দেবে রাজ্য সরকার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত