Panchayat Election: পঞ্চায়েত ‘অশান্তির’ জের! সোমবার একদিনে ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ভোট শেষ হলেও মামলার নিষ্পত্তি হয়নি। সোমবার একবেলায় ৭৩ টি মামলার শুনানি রয়েছে আদালতে। এরমধ্যে বেশকয়েকটি জনস্বার্থ মামলা। ওয়াকিবহাল মহলের মতে, একদিনে ৭৩ টি মামলা শুনানির তালিকা রয়েছে, এর আগে এমন দেখা যায়নি।

আরও পড়ুন: টেট পাশ না করেও কীভাবে চাকরি? এবার CBI জিজ্ঞাসাবাদের মুখে অনুত্তীর্ণ শিক্ষকরা

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই কোনও না কোনও অভিযোগ বা আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ছুটির দিন বাদ দিয়ে হাইকোর্টের প্রতিদিনের মামলার তালিকা প্রকাশ করা হয়। উচ্চ আদালতের সোমবারের মামলার তালিকা প্রকাশ করা হয়েছে। যে অনুযায়ী দেখা যাচ্ছে, আগামীকাল (২৪ জুলাই) কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট সক্রান্ত ৭৩ টি মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ২৬ টি জনস্বার্থ মামলার শুনানি রয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে প্রধান বিচারপতির এজলাসে এই মামলাগুলির শুনানি শুরু হওয়ার কথা।

 পঞ্চায়েত 'অশান্তির' জের! সোমবার একদিনে ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। আগামীকাল তাঁর মামলা সহ আরও কয়েকটি হিংসা, কারচুপির অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি হবে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, ফল ঘোষণা হলেও পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে মামলার রায়ের উপর। এছাড়া পঞ্চায়েত ভোট হিংসায় ক্ষতিপূরণের দাবিতে অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলার শুনানি সোমবার হতে পারে।

 পঞ্চায়েত 'অশান্তির' জের! সোমবার একদিনে ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

গণনাকেন্দ্রের বাইরে ব্যালট পেপার উদ্ধার, ভুয়ো ব্যালট, ভোট বাতিল, ছাপ্পা ভোট সহ একাধিক মামলাগুলি আগামীকালের শুনানির তালিকায় রয়েছে। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে ২৮ টি মামলার শুনানি রয়েছে। এছাড়া বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তিনটি মামলার শুনানি রয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ১৬ টি মামলার শুনানি রয়েছে। সব মিলিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পঞ্চায়েত ‘অশান্তির’ জের! সোমবার একদিনে ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

 পঞ্চায়েত 'অশান্তির' জের! সোমবার একদিনে ৭৩ মামলার শুনানি হাইকোর্টে
পঞ্চায়েত ‘অশান্তির’ জের! সোমবার একদিনে ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন