তিলজলার পর মালদহেও একই ঘটনা। গাজোলেও রাজ্য ও কেন্দ্র শিশু সুরক্ষা কমিশনের মধ্যে সংঘাত। কয়েকদিন আগেই এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় শনিবার ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। এনসিপিসিআর দলের প্রতিনিধিদের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠল গাজোলেও।
উচ্চস্বরে ডিজে বাজানোয় প্রতিবাদ করায় তাঁর ওপর চড়াও হয় এলাকার কিছু যুবক। প্রবল আহত হয়ে মৃত্যু হয় বছর ৬৫র বৃদ্ধের। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঠানপাড়া এলাকায়।
প্রায় ছয় বছর পরে আগামীকাল টেট পরিক্ষা হচ্ছে রাজ্যজুড়ে। কিন্তু তার আগেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠল মালদহে। টেট পরীক্ষার আগে বড় অভিযোগ। পরীক্ষার দুই দিন আগে পরীক্ষা কেন্দ্রে লুকিয়ে রাখা হল মোবাইল ফোন এবং হেডফোন। অভিযোগ, বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে।
মাদককাণ্ডে ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। সেখান থেকে তথ্য পেয়ে আরও একজনের ওপর নজর পড়ল সিআইডির গোয়েন্দাদের। সূত্রের খবর, জপ্রকাশের বাড়ির পাশে এক হাতুড়ে ডাক্তার ছারাও আরও দুই জনের ওপর নজর পড়েছে গোয়েন্দাদের। মাদক মামলায় গোয়েন্দাদের নজরে আরও ৩। বাকিদের খোঁজ শুরু করতে আগামী দিনেও বিরাট অভিযানে তদন্তকারী অফিসাররা।
রবিবার মালদহের গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সিআইডির। মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী। ঘটনায় ওই মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে বিপুল টাকা মজুত করা ছিল? খুঁজে বের করছে তদন্তকারী অফিসাররা।
সিআইডি সূত্রে খবর, এখনও অবধি কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। টাকার পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে। শুধুমাত্র মাছ ব্যবসার টাকা? নাকি এর সঙ্গে যুক্ত অন্য কিছু? সেটা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ।
মালদহ ও বাসন্তীর বিস্ফোরণ নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়তের করেন অনিন্দ্য সুন্দর দাস। সেই মামলায় রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট। তবে এনআইএ তদন্ত করবে কি না, বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত কেন্দ্রের সিদ্ধান্ত। জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।