HomeTagsMaldah

maldah

Maldah: সাত তলা থেকে ঝাঁপ দিয়ে রোগীর মৃত্যু, মালদহে চাঞ্চল্য

বৃহস্পতিবার ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মালদহ মেডিকেল কলেজ।  মালদাহ  মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে রোগীর মৃত্যু। মৃত যুবতীর নাম নাম সাবেরা খাতুন। রতুয়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বছর ২৬ এর মেয়েটি।

TMC: পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ, বিক্ষোভে গ্রামবাসী   

পঞ্চায়েতের বিরুদ্ধে কোটি টাকার আর্থিক দুর্নীতি অভিযোগ। বন্যাত্রানের টাকা নয়ছয়ের বিষয়টি গড়িয়েছে হাই কোর্ট অবধি। তবুও দুর্নীতির অন্ত নেই। এবার হরিশচন্দ্রপুরের শাসকদলের পপঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছেন গ্রামবাসীরা।

Maldah: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, মৃত ২,থমথমে মানিকচক

২১ জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি। এলাকা দখলকে কেন্দ্র করে ভোর রাত অবধি দুই পক্ষের মধ্যে চলল বোমাবাজি। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন৷ ঘটনাকে কেন্দ্র করে থমথমে মালদহের মানিকচক। এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।

Konnyashree: কন্যাশ্রী প্রকল্পের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, যোগ প্রধান শিক্ষকের

কন্যাশ্রী প্রকল্পের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বেশ কিছু স্কুল এবং মাদ্রাসায়। কন্যাশ্রী প্রকল্পে কর্মরত আবদুল মোবিন নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মুখ্যসচিব সহ একাধিক প্রশাসনিক কর্তা এবং আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে খবর।

পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব কমতাপুর পিপলস পার্টি, মালদহে ধুন্ধুমার

পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব কমতাপুর পিপলস পার্টি। বৃহস্পতিবার এই দাবিতে মালদহের গাজল ব্লকের ঘাকসোল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কামতাপুর পিপলস পার্টি (কেপিপি)। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে এদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। কামতাপুর পিপলস পার্টির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

Maldah Blast: মালদহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ, হাইকোর্টে মামলা দায়ের

মালদহের কালিয়াচকে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয় পাঁচ শিশু। মালদহ বিস্ফোরণের ঘটনায় তদন্ত করুক এনআইএ। মঙ্গলবার এমনটাই আবেদন পড়ল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানির অনুমতি দিয়েছে হাইকোর্ট।

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, গ্রেফতার সিপি(আই)এম ও কংগ্রেস কর্মী

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট স্যোশাল মাধ্যমে। গ্রেফতার কংগ্রেস ও সিপি(আই)এম কর্মী। ধৃতদের নাম মোজাম্মেল হক এবং শফিকুল আলম। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন তাঁরা। তাঁদের থানায় আটক করা হয়েছে।

Trending Now