পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব কমতাপুর পিপলস পার্টি, মালদহে ধুন্ধুমার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, মালদহঃ পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব কমতাপুর পিপলস পার্টি। বৃহস্পতিবার এই দাবিতে মালদহের গাজল ব্লকের ঘাকসোল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কামতাপুর পিপলস পার্টি (কেপিপি)। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে এদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। কামতাপুর পিপলস পার্টির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ Taj Mahal: খোলা হচ্ছে না ২২ দরজা, এলাহাদাবাদ হাইকোর্টে মামলা খারিজ

বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ এই ঘটনাকে ঘিরে গাজোল ব্লকের ৩৪ নম্বর জাতীয় সড়কে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক অবরোধ ঠেকাতে কেপিপি নেতা-কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ । অবরোধ করার ক্ষণিকের মধ্যেই শুরু হয় পুলিশের লাঠিচার্জ বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কেপিপি।

vlcsnap 2022 05 12 16h28m02s638

কামতাপুর পিপলস পার্টি রাজ্যের সাধারণ সম্পাদক সুভাষ বর্মন জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে সকলের অধিকার রয়েছে প্রতিবাদ আন্দোলন করার । এদিন উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়ে এবং বেকারত্ব দূরীকরণের দাবিতে শান্তিপূর্ণভাবে গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়ক সাময়িক সময়ের জন্য অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল । কিন্তু অবরোধ শুরু করার আগেই পুলিশ অন্যায়ভাবে সংগঠনের নেতাকর্মীদের ওপর যথেচ্ছভাবে লাঠিচার্জ করেছে। আগামী দিনে আরও বড় আন্দোলনে নামতে চাই আমরা।

তবে পৃথক উত্তরবঙ্গের দাবী নতুন কিছু নয়। এই কথা বিজেপির নেতাদের মধ্যে আকছাড় শোনা যায়। সম্প্রতি শিলিগুড়িতে বিজেপির এক কর্মসূচিতে একথা বলেন মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিধায়ক আনন্দময় বর্মন। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব কমতাপুর পিপলস পার্টি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব কমতাপুর পিপলস পার্টি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 
পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব কমতাপুর পিপলস পার্টি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ 

এর আগে পৃথক উত্তরবঙ্গের দাবীতে সরব হয়েছেন কেন্দ্রিয় মন্ত্রী জন বার্লা, বিধায়ক মালতি রাভারা। গরমে স্কুলছুটি এগিয়ে নিয়ে আসার বিরোধিতা জানিয়ে একই প্রসঙ্গ তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর