নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট স্যোশাল মাধ্যমে। গ্রেফতার কংগ্রেস ও সিপি(আই)এম কর্মী। ধৃতদের নাম মোজাম্মেল হক এবং শফিকুল আলম। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন তাঁরা। তাঁদের থানায় আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: আগামী সপ্তাহে আসানসোলে অভিষেক, করবেন রোড শো

অভিযোগ, নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিম শেয়ার করেছিলেন তাঁরা। সেই পোস্ট ভাইরাল হতেই অভিযোগ জানায় মালদহ তৃণমূলের ছাত্র পরিষদ। অভিযোগ পাওয়ার পরেই দুই জনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, গ্রেফতার দুই

তৃণমূলের তরফে জানানো হয়েছে, গত দুই দিন ধরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। তা নজরে আসতেই আমরা অভিযোগ জানাই। মুখ্যমন্ত্রীর ছবি ছবি বিকৃত করে পোস্ট আমরা মেনে নিতে পারছি না। এর বিরুদ্ধে পথে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।



